চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার সঙ্গে ১৮ বছর পর খেলার অপেক্ষায় ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ইংল্যান্ড ও আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের সঙ্গে মাঠের লড়াইয়ে সবশেষ ১৮ বছর আগে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। এরপর দীর্ঘ সময় পার হলেও দল দুটির আর দেখা হয়নি। লম্বা সময় পর ইংলিশরা আবারও মুখোমুখি হতে পারে বিশ্বচ্যাম্পিয়নদের। আর ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এই প্রীতি ম্যাচ আয়োজনে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা চালাচ্ছে। 

সবশেষ ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সেটি ছিল প্রীতি ম্যাচ। সেই ম্যাচে ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছেড়েছিলেন ডেভিড বেকহ্যামের দল। তার আগে ২০০২ সালে বিশ্বকাপে হারকে সঙ্গী করেছিল আলবিসেলেস্তেরা। সেই ম্যাচে ব্যবধানটা ছিল ১-০।

এছাড়াও ১৯৮৬ সালে আরও একটি ঐতিহাসিক ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। সেই বছর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অফ গড’ খ্যাত গোলে ২-১ গোলে জিতে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের পথে হেঁটেছিল লাতিন আমেরিকার দলটি।

Banglabid

এবার কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এফএ। সংস্থাটির প্রধান মার্ক বুলিংহাম বলেছেন, ‘প্রীতি ম্যাচের জন্য অনেক দেশের সঙ্গেই আমাদের আলোচনা চলছে। তবে আর্জেন্টিনা এমন একটি দেশ, যাদের সঙ্গে আমাদের লম্বা সময় ধরেই কথা চলছে। এমনকি প্রীতি ম্যাচের জন্য তাদেরও তেমন কোনো ব্যস্ত সূচি নেই। তাদের সঙ্গে আমরা আসলে একটি ম্যাচের আয়োজন করতে চাই।’

২০০৫ সালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে মাইকেল ওয়েনের জোড়া গোলে আর্জেন্টিনাকে ৩-২ গোলে হারিয়েছিল ইংল্যান্ড। এছাড়া ২০০০ সালের পর ওয়েম্বলিতে আর খেলতে নামেনি আর্জেন্টিনা। সর্বশেষ ইংল্যান্ডকে ঘরের মাঠে আর্জেন্টিনা আতিথেয়তা দিয়েছিল ১৯৭৭ সালে। বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইংল্যান্ডএফএপ্রীতি ম্যাচবেকহ্যামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিটরুট খাবেন, নাকি শুধু দেখবেন? জানুন এর পুষ্টিগুণ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রদর্শনীর চিত্রকর্মে একাত্তরের চেয়ে চব্বিশকে বড় দেখানোর অভিযোগ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই দলটির ১৯৭১-এর ভূমিকা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT