চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন ইতালি কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি। ৬৬ বছর বয়সে হার মানলেন। মারা গেছেন বিশ্বজয়ী ডিফেন্ডার। শুক্রবার তার সাবেক ক্লাব এসি মিলান মৃত্যুর খবর জানিয়েছে।

বিবৃতিতে মিলান বলেছে, ‘ফ্রাঙ্কো বারেজির প্রয়াণে এসি মিলানের সমগ্র ইতিহাস শোকে কাতর। তার আদর্শ ও সততা ক্লাবের ইতিহাসে চিরকাল খোদাই হয়ে থাকবে, ঠিক যেমন তার সেই আইকনিক ৬ নম্বর জার্সিটি।’

গত বছর এসি মিলান জানিয়েছিল যে, ফুসফুসের একটি পিণ্ড অপসারণের জন্য বারেজির অস্ত্রোপচার হয়েছে এবং একজন ক্যান্সার বিশেষজ্ঞ তাকে আরোগ্য লাভের জন্য চিকিৎসার পরামর্শ দিয়েছেন।

১২ বছর বয়সে এসি মিলানের একাডেমিতে পা রেখেছিলেন বারেসি। ১৭ বছর বয়সে ক্লাবটির হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় তার। এরপর ২০ বছরের ক্যারিয়ার কাটিয়েছেন মিলানেই। ৭১৯টি ম্যাচ খেলে ১৯৯৭ সালে অবসর নেন কিংবদন্তি ডিফেন্ডার। ক্লাবের ইতিহাসে তার চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে শুধু পাওলো মালদিনির। জিতেছেন ছয়টি সিরি-আ, তিনটি ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়ন্স লিগ), চারটি ইতালিয়ান কাপ, দুটি করে ইউরোপিয়ান সুপার কাপ ও ইন্টারকন্টিন্টোল কাপ।

ইতালি জাতীয় দলের হয়েও বর্ণাঢ্য ক্যারিয়ার বারেসির। ১৯৮২ বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি, যদিও সেবার কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে ১৯৯০ বিশ্বকাপে তৃতীয় হওয়া ও ১৯৯৪ বিশ্বকাপের রানার্সআপ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ফাইনালে ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারে অবশ্য গোল করতে ব্যর্থ হয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিএসি মিলানফ্রাঙ্কো বারেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT