চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওই গোলের আগে অবশ্যই হ্যান্ডবল হয়েছিল: মরক্কো কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপে শেষ ষোলোয় আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্তে অনেক বিতর্ক হয়েছে। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মরক্কো ও ফ্রান্সের মহারণে প্রথম গোলের ক্ষেত্রেও কিছুটা বিতর্ক উঠেছিল। অবশ্য রেফারি সব বিতর্কের অবসান ঘটিয়ে গোলের পক্ষে রায় দিয়েছেন। তবে মরক্কো কোচ বলছেন, গোলের আগে অবশ্যই হ্যান্ডবল হয়েছিল।

ম্যাচের ৬০ মিনিটের ঘটনা, ফ্রান্সের ডি বক্সের কাছে বল ছিল মরক্কোর খেলোয়াড়ের পায়ে। সেখান থেকে ফ্রান্সের আদ্রিয়েন র‌্যাবিওত বল কেড়ে নেয়ার সময় মরক্কোর খেলোয়াড়রা হ্যান্ডবলের আবেদন করেন। রেফারি খেলা না থামিয়ে চালিয়ে গেলে ওই আক্রমণে কাইলিয়ান এমবাপে গোল করেন। ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স।

ম্যাচের পর মরক্কো কোচ মোহামেদ ওয়াহবি বলেছেন, ‘মরক্কোর কিছু খেলোয়াড় দাঁড়িয়ে গিয়েছিল, কারণ সেখানে হ্যান্ডবল হয়েছিল। এবং, সেখানে অবশ্যই হ্যান্ডবল হয়েছিল। আমি জানি সেটি ডাকা হবে নাকি হবে না; আমার আসলেই কোন ধারণা নেই।’

‘কিন্তু দিনশেষে এটি এমবাপের একক নৈপূন্যের দারুণ একটি গোল ছিল।’

মরক্কোর বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে বিরতির পর ৬০ মিনিটে ফ্রান্সকে এগিয়ে নেন এমবাপে। বক্সের কাছাকাছি জায়গা থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ ৮ গোলে মেসিকে স্পর্শ করেছেন তিনি। বিশ্বকাপে সবমিলিয়ে এমবাপের ২০তম গোল এটি, শীর্ষে থাকা মেসির গোল সংখ্যা ২১।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাএমবাপেওয়াহবিফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমরক্কোমেসির‌্যাবিওতলিড ২০২৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা-ছেলে আহত

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT