আন্তর্জাতিক

ফ্রান্সের দাঙ্গা নিয়ন্ত্রণে

ফ্রান্সের দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের প্যারিসে দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা মোতায়েনের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফ্রান্সে ট্রাফিক পুলিশের গুলিতে কিশোর নিহত হওয়ার প্রতিবাদে ছয় দিন পর থেমেছে চলমান বিক্ষোভ। দেশটির পৌরসভা ও সিটি টাউন কর্পোরেশনের মেয়ররা জনগণকে দাঙ্গাবিরোধী মিছিলের আহ্বান জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিবিসি জানিয়েছে, আন্দোলনকারীরা প্যারিস শহরের একটি গাড়িতে অগ্নিসংযোগ করলে তা নেভাতে গিয়ে একজন ফায়ারসার্ভিস কর্মী পুড়ে মারা যান। এই ঘটনার কিছুক্ষণ পর একটি যৌথ বিবৃতিতে সাধারণ জনগণকে দাঙ্গাবিরোধী মিছিলে নামার আহ্বান জানান ফ্রান্সের বিভিন্ন শহরের মেয়ররা। এমনকি দাঙ্গা বন্ধের আহ্বান জানান নিহত কিশোর নাহেলের দাদিও। অবশেষে নিয়ন্ত্রনে আসে সার্বিক পরিস্থিতি।

গত ২৭ জুন ফ্রান্সের রাজধানী প্যারিসের উপশহর নানতেরে ট্রাফিক পুলিশের গুলিতে নিহত হয় ১৭ বছর বয়সী কিশোর নাহেল। ঘটনার প্রতিবাদে দেশটিতে শুরু হয় বিক্ষোভ, এক পর্যায়ে এই বিক্ষোভ রূপ নেয় দাঙ্গায়। বিক্ষোভ নিয়ন্ত্রণে ফ্রান্সজুড়ে ৪৫ হাজার পুলিশ মোতায়েন করে দেশটির সরকার। প্রায় ৩ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।

বিষয়:কিশোর নাহেল প্যারিস ফ্রান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…