আন্তর্জাতিক

অনলাইনে চুরি শিখে ৭০ লাখ রুপির মালিক

অনলাইনে চুরি শিখে ৭০ লাখ রুপির মালিক

ছবি: সংগৃহীত

ভারতের হায়দরাবাদে বিলাসী জীবনযাপনের অর্থ জোগাতে অনলাইনে চুরির কৌশল শিখে একের পর এক বাসাবাড়িতে চুরির অভিযোগ উঠেছে ২৫ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে। পাঁচটি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাগা জয়া নামের ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে প্রায় ৭০ লাখ রুপি মূল্যের স্বর্ণ ও রুপার গয়না, নগদ অর্থ এবং একটি আইফোন ১৭ উদ্ধার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, স্বামীর অজান্তে অনলাইনে বাসাবাড়িতে প্রবেশ করে চুরির বিভিন্ন কৌশল শিখেছিলেন জয়া। চুরির সময় নিজের পরিচয় গোপন রাখতে বোরকা পরতেন তিনি। এ ছাড়া মুখ ও মাথা ঢেকে রাখার পাশাপাশি হাতে কালো গ্লাভস ব্যবহার করতেন।

একটি বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করার সময় সিসিটিভি ক্যামেরায় তার কর্মকাণ্ড ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, কালো বোরকা ও গ্লাভস পরা অবস্থায় এবং পিঠে হালকা নীল রঙের ব্যাগ নিয়ে ওই ভবনে প্রবেশ করেন তিনি। তবে দরজা খুলতে না পেরে সেখান থেকে চলে যান।

পুলিশের তথ্য অনুযায়ী, বিলাসবহুল জীবনযাপনের খরচ মেটাতেই চুরির পথ বেছে নিয়েছিলেন জয়া। তার কাছ থেকে উদ্ধার করা মালামালের মোট মূল্য প্রায় ৭০ লাখ রুপি।

এদিকে, পৃথক আরেকটি ঘটনায় ২০ দিনের মধ্যে ১০টি চুরির অভিযোগে নবীন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে প্রায় ৩৭ তোলা বা ৪৩০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। প্তার দুজনের বিরুদ্ধে চুরির অভিযোগের পূর্ণাঙ্গ তথ্য এবং অন্য কোনো চুরির ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

বিষয়:অনলাইনে চুরি সম্পদের মালিক স্বর্ণালংকার উদ্ধার
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…