চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই ক্লাবের জন্য আমার জীবন দিতে চলেছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের খেলোয়াড় জয় উদযাপন করছে, দর্শকরা আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বপ্নপূরণ হলো সময়ের অন্যতম সেরা তারকা কাইলিয়ান এমবাপের। অবশেষে মাদ্রিদের মাটিতে পা রাখলেন ফরাসি তারকা। রিয়াল মাদ্রিদ সমর্থকের সামনে স্লোগান-কলরবে বরণ করে নেয়া হয়েছে ২৫ বছর বয়সী ফরোয়ার্ডকে। স্বপ্নের এই ক্লাবের জন্য জীবন দিতেও প্রস্তুত, সমর্থকদের উদ্দেশ্যে এমন কথা বললেন এমবাপে।

সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার ৭৫ হাজার রিয়াল মাদ্রিদ সমর্থকদের সামনে বরণ করা হয়েছে এমিবাপেকে। মাঠে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার আগে রিয়াল মাদ্রিদের রীতি অনুযায়ী ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তাকে সান্তিয়াগো বার্নাব্যু ঘুরে দেখান।

বার্নাব্যুতে মাদ্রিদের ট্রফি কেবিনেটের সামনে এমবাপের হাতে জার্সি তুলে দেন পেরেজ। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে ৯ নম্বর জার্সি গায়ে মাঠ মাতাবেন এমবাপে। ফরাসি অধিনায়কের সঙ্গে ৫ বছরের চুক্তি করেছে স্প্যানিশ জায়ান্টরা।

Banglabid

আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে সমর্থকদের উদ্দেশ্যে কথা বলেন এমবাপে। জানান স্বপ্নের ক্লাবে এসে কতটা রোমাঞ্চিত এবং আপ্লুত।

‘সবাইকে শুভ সকাল। ওয়াও, এখানে আসতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। অনেক বছর ধরে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন দেখছি। আজ আমি খুব সুখী মানুষ, খুব খুশি। সবার আগে ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এবং যারা আমাকে রিয়ালে খেলার সুযোগ করে দিয়েছে তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই।’

‘আমার পরিবারের পক্ষ থেকে বলতে চাই তারা অনেক খুশি হয়েছে। আমি আমার মাকে দেখেছি খুশিতে কাঁদতে। এটি আমার জন্য অবিশ্বাস্য একটি দিন। ছোটবেলা থেকেই এখানে খেলার স্বপ্ন দেখেছি। আমি সমস্ত মাদ্রিস্তাদের ধন্যবাদ জানাতে চাই। অনেক বছর ধরে তারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।’

Reneta

‘আমি এখন বিশ্বের সেরা ক্লাবের সঙ্গে পথ চলা শুরু করেছি। এই ক্লাব এবং শিরোপার জন্য আমার জীবন দিতে চলেছি। আমার আজ স্বপ্ন পূরণ হয়েছে। প্রবল ইচ্ছা থাকলে আপনি যা চাইবেন তা পাবেন। এখন এই প্রবাদ আমি বিশ্বাস করি। খুব রোমাঞ্চিত, ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ক্লাবের অংশ হতে পেরে খুব খুশি।’

‘আমি শিশুদের বলতে চাই, আমি তোমাদের মতোই ছিলাম। তোমাদের মতোই একটা স্বপ্ন ছিল এবং স্বপ্নকে সত্যি করতে পেরেছি। তোমাদের জন্য আমার একটাই উপদেশ: আবেগ, ধৈর্য্য এবং স্বপ্ন দেখে যাওয়া, এগুলোই তুমি যা অর্জন করতে চাও, তোমাকে সেটা এনে দেবে। আজ আমি এখানে, সামনে তোমাদের মধ্যে কেউ এখানে থাকবে।’

‘আর কিছু বলতে চাই না, কাঁদতেও চাই না। তবে প্রথমে আমি আপনার সঙ্গে একটি স্লোগান দিতে চাই। রেডি ওয়ান টু থ্রি… হালা মাদ্রিদ!’ সাথে সাথেই এমবাপের সুরে সুর মিলিয়ে গর্জে ওঠে পুরো সান্তিয়াগো বার্নাব্যু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেফ্রান্সরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬

বিদ্যুৎ সঙ্কটের জন্য কাকে দুষছে জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT