ছেলেদের বিশ্বকাপে চমক লাগিয়ে সেমিফাইনালে খেলেছিল মরক্কো। সেমিতে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে হেরে কাতার বিশ্বকাপের ফাইনালের স্বপ্নযাত্রা থেমেছিল হাকিমিদের। মেয়েদের বিশ্বকাপেও সেই ফ্রান্সের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিতে হলো মরক্কোর।
মঙ্গলবার শেষ ষোলোর লড়াইয়ে ৪-০ গোলে অভিষিক্ত মরক্কোকে হারিয়ে টানা তৃতীয় কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। ফরাসিদের হয়ে জোড়া গোল করেছেন উজেনি লু সমার। একটি করে গোল করেছেন কেঞ্জা দালি ও কাদিদিয়াতো দিয়ানি। শনিবার ব্রিসবেনে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।
মেয়েদের বিশ্বকাপে প্রথমবারের মত অংশগ্রহণ করে মরক্কো। জার্মানির কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর সাউথ কোরিয়া ও কলম্বিয়াকে হারিয়ে শেষ ষোলোতে ওঠে আফ্রিকান দেশটি। তবে নকআউট পর্বে ফ্রান্সের কাছে পাত্তাই পেল না তারা।
হিন্দমার্শ স্টেডিয়ামে ম্যাচ শুরুর ২৩ মিনিটেই লড়াই থেকে ছিটকে যায় মরক্কো। একে হজম করে তিনটি গোল। ১৫ মিনিটে হেডে গোল করে ফরাসিদের এগিয়ে নেন কাদিদিয়াতো দিয়ানি। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কেঞ্জা দালি। ২৩ মিনিটে তৃতীয় গোলটি এনে দেন ইউজেনি লু সমার। পরে ৩-০ গোলের লিড রেখেই বিরতিতে যায় ফ্রান্স।
বিরতির পর গোলের জন্য ফ্রান্সকে অপেক্ষা করতে হয়েছিল প্রায় ২৫ মিনিট। ৭০ মিনিটে চতুর্থ গোলটি করেন ইউজেনি লু সমার। আর তাতে স্বপ্ন ভাঙে মরক্কোর।
২৩ মিনিটের মধ্যেই ম্যাচের নিষ্পত্তি হয়ে যায় ফ্রান্স ৩-০ গোলে এগিয়ে গেলে। ১৫তম মিনিটে হেডে বিশ্বকাপে চতুর্থ গোল করেন কাদিদিয়াতো দিয়ানি। আট মিনিটের মধ্যে আরও দুটি গোল করে ফরাসিরা। কেঞ্জা দালি ও ইউজেনি লু সমারের জোড়া গোলে মরক্কোর স্বপ্ন ভাঙে ফ্রান্স।







