মাদ্রিদে বাড়ির খোঁজে এমবাপের মা

ফুটবল তারকা এমবাপে মাদ্রিদে বাড়ির খোঁজে, তারকা ফুটবলারকে দর্শকরা দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ফ্রান্সের বিশ্বজয়ী তারকা কাইলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে নানা গুঞ্জন রয়েছে, আনুষ্ঠানিক কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। এরমধ্যেই স্পেনে বাড়ি খোঁজা শুরু করেছেন কাইলিয়ান এমবাপের মা হ্যান্ডবল খেলোয়াড় ফাইজা লামারি। এর সাথে যোগ দিয়েছেন তারকা ফরোয়ার্ডের এজেন্টও।
ইউরোপীয়ান সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, ২৫ বর্ষী এমবাপের পরিবারকে সম্প্রতি মাদ্রিদে বাড়ি খুঁজতে দেখা গেছে। স্পেনের রাজধানীতে বিশ্বজয়ী তারকার জন্য একটি নিরাপদ আশ্রয় খোঁজে দেয়া তাদের প্রধান উদ্দেশ্য।
ফরাসি তারকা দল বদলের নানা চড়াই-উৎরাইয়ের মাধ্যমে এ মৌসুম শেষে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দিতে যাচ্ছেন। লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইনকে তিনি আগেই জানিয়েছেন এ মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর বাড়াতে চান না। যদিও এমবাপে থেকে মাদ্রিদে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
২০১৭ সালে লোনে পিএসজিতে যোগ দিয়েছিলেন এমবাপে। এরপর ক্লাবের হয়ে পাঁচটি লিগ শিরোপা জিতেছেন এ তারকা স্ট্রাইকার। তবে এখনও চ্যাম্পিয়ন্স লিগের অধরা শিরোপা ছুঁয়ে দেখা হয়নি এ বিশ্বজয়ীর।






