চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো-এমবাপের গোলের রাতে পর্তুগাল-ফ্রান্সের জয়

২০২৬ বিশ্বকাপ বাছাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড় এমবাপে ও রোনালদো গোলের রাতে পর্তুগাল ও ফ্রান্সের জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

রোমাঞ্চে ভরপুর ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে শেষ সময়ে জোয়াও ক্যানসেলোর গোলে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে পর্তুগাল। স্পট কিক থেকে জালের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রাতের আরেক ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ফ্রান্স। ফরাসিদের হয়ে গোল পেয়েছেন কাইলিয়ান এমবাপে।

মঙ্গলবার রাতে পুসকাস এরিনাতে হাঙ্গেরিকে হারিয়ে ইউরোপ অঞ্চলের বাছাইয়ের ‘এফ’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। ফ্রান্সের ঘরের মাঠে আইসল্যান্ডকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে সবার উপরে রয়েছে।

প্রথমার্ধের ২১ মিনিটে করে গোল হজম ফ্রান্স। আন্দ্রে গুজোসেন ফ্রান্সের জালে প্রথম বল পাঠান। এমবাপে ফ্রান্সকে সমতায় ফেরান প্রথমার্ধের অন্তিম মুহূর্তে। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ২৬ বর্ষী এমবাপে। ৬২ মিনিটে ব্রাডলি বারকোলার গোলে এগিয়ে যায় ফ্রান্স।

অরেলিয়েন চৌয়ামেনি ৬ মিনিট পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের ফ্রান্সকে দিতে হয় পরীক্ষা, শেষপর্যন্ত অবশ্য ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের দল।

অন্যম্যাচে হাঙ্গেরির মাঠে উত্তাপ ছড়িয়েছে অনেক। ২১ মিনিটে পর্তুগালের জালে বল পাঠান বার্নাবাস ভার্গা। তাতে ১-০তে লিড নেয় হাঙ্গেরি। ৩৬ মিনিটে বের্নার্ডো সিলভার গোলে সমতায় ফিরে পর্তুগাল। সমতায় থেকে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে রোনালদোর পেনাল্টি ব্যবধান বাড়ায় পর্তুগাল। ৮৪ মিনিটে দ্বিতীয় গোলে ভার্গার আবারো সমতায় ফেরে হাঙ্গেরি। শেষ মুহূর্তে ক্যানসোলের গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদো বাহিনী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইআইসল্যান্ডএমবাপেপর্তুগালফ্রান্সরোনালদোলিড স্পোর্টসহাঙ্গেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT