চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের পার্লামেন্টের সাবেক স্পীকার আন্দ্রি পারুবিকে গুলি করে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: বিবিসি

ছবি: বিবিসি

ইউক্রেনের পার্লামেন্টের সাবেক স্পিকার আন্দ্রি পারুবিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

ঘটনাস্থলের একটি ফুটেজে দেখা গেছে, কুরিয়ার সার্ভিস কর্মীর পোশাকে একজন বন্দুকধারী পারুবিয়ের দিকে এগিয়ে যাচ্ছেন এবং অস্ত্র হাতে তার পেছন দিক হেঁটে পালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এই ফুটেজের সত্যতা যাচাই করা যায়নি। তবে সন্দেহজনক বন্দুকধারীর খোঁজ বের করে গ্রেপ্তার করার লক্ষ্যে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখন সাইরেন নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে।

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি শনিবারের হামলাকে “ভয়াবহ হত্যা” হিসেবে বর্ণনা করেছেন এবং পারুবিয়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই ঘটনার তদন্তে প্রয়োজনীয় সকল বাহিনী এবং কৌশল  অবলম্বন করা হচ্ছে বলেও জানান তিনি।

৫৪ বছর বয়সী পারুবি ইইউর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের পক্ষে কাজ করেন এবং ২০১৪ সালে রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি ভিক্টর ইয়ানুকোভিচকে পতনে তিনি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন।

ইউক্রেনের প্রসিকিউটররা জানান, “একজন অজ্ঞাত বন্দুকধারী তাকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালালে ঘটনাস্থলেই পারুবি মারা যান।

Reneta

লভিভ পুলিশ প্রধান ওলেকজান্ডার শ্লিয়াখোভস্কি এক সংবাদ সম্মেলনে বলেন, বন্দুকধারী ব্যক্তি একটি আগ্নেয়াস্ত্র থেকে আটটি গুলি চালিয়েছে, যা এখনও শনাক্ত করা যায়নি”। এটিকে একটি পরিকিল্পিত হত্যাকান্ড ছিল বলেও মন্তব্য করেন তিনি।

ছবি: বিবিসি

লভিভের প্রধান প্রসিকিউটর মাইকোলা মেরেট বলেন, গুলি চালানোর সম্ভাব্য সকল উদ্দেশ্য তদন্ত করা হচ্ছে, যার মধ্যে রাশিয়ার জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।

ইউক্রেনের আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে যে, ঘটনাস্থলে সাতটি শেলের খোসা পাওয়া গেছে। আক্রমণকারী ডেলিভারি কোম্পানি গ্লোভোর কুরিয়ার সার্ভিস কর্মীর মতো পোশাক পরেছিল এবং সন্দেহভাজন ব্যক্তিকে একটি হলুদ ডেলিভারি ব্যাগ বহন করতে দেখা যাচ্ছে। তার কাছে একটি ই-বাইক ছিল বলেও জানা গেছে।

গ্লোভোর একজন মুখপাত্র জানান, সংস্থাটি এই নৃশংস অপরাধে গভীরভাবে মর্মাহত এবং এই ঘটনার তদন্তে তারা সম্পূর্ণ সহযোগিতা করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দ্রি পারুবিইউক্রেনের পার্লামেন্টগুলি করে হত্যাসাবেক স্পীকার
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ, আহত ৩

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বেইজিংয়ের সিনেমা হল এখন বহুমাত্রিক বিনোদন ও লাইফস্টাইল কেন্দ্র

জুলাই ৬, ২০২৬

শিশু দিবাযত্ন কেন্দ্র দেশের ভবিষ্যৎ ভিত্তি নির্মাণের সহায়ক: ডা. জুবাইদা রহমান

জুলাই ৬, ২০২৬

বিদ্যুৎ খাতের সংকটের জন্য দায়ী আওয়ামী লীগ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT