বাংলাদেশ

সাবেক এমপি আব্দুল আজিজ গ্রেপ্তার

সাবেক এমপি আব্দুল আজিজের ছবি, পেশাদার পোষাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক এমপি আব্দুল আজিজের ছবি, তিনি পেশাদার পোষাক পরিহিত ও হাস্যোজ্জ্বল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিরাজগঞ্জের তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ তাকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট মামলায় আইনানুগ পদক্ষেপ গ্রহণে তাকে রাতেই সিরাজগঞ্জের তাড়াশে পাঠানো হচ্ছে।

বিষয়:গ্রেপ্তার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…