রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের অগ্নিকাণ্ডের তদন্তে ৫ সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত এই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গতকাল বুধবার ভোর পৌনে ৪ টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর প্রায় ৫ ঘণ্টার চেষ্টার পর সকাল ৯ টা ২৫ এর দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
তবে আগুনের প্রকৃত কারণ ও হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।







