চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটি, কলকাতায় জরুরি অবতরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ১৭, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ইঞ্জিনে দেখা দিয়েছে ত্রুটি। ফলে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বই মুখী ফ্লাইটিকে কলকাতায় জরুরি অবতরণ করিয়ে যাত্রীদের নামানো হয়েছে।

সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জানা গেছে, ফ্লাইটের বাম দিকের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছে।

সোমবার (১৬ জুন) স্থানীয় সময় রাত পৌনে ১টায় দমদমে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছোয় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি। বোয়িং ৭৭৭-২০০ এলআর বিমানটি কলকাতা বিমানবন্দরে সময় মতোই অবতরণ করে। কিন্তু কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিতে দেরি হতে থাকে।

বুধবার (১৭ জুন) ফ্লাইটটি স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিট নাগাদ সকল যাত্রীকে ফ্লাইট থেকে নেমে যাওয়ার জন্য বলা হয়। এআই ১৮০-র পাইলট ঘোষণা করেন, বিমানের সুরক্ষাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যাত্রীদের বিমান থেকে নামানোর পর এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটিকে দমদম বিমানবন্দরে টারম্যাকে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই রাখা আছে বিমানটি। বিমানবন্দরে গ্রাউন্ড স্টাফ ইঞ্জিনের সমস্যাটি খতিয়ে দেখছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইঞ্জিনে ত্রুটিএয়ার ইন্ডিয়া ফ্লাইটভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

যে খাত থেকে বিলিয়ন ডলারের বেশি আয় ট্রাম্পের

জুলাই ১, ২০২৬

চালু হলো বাংলা কিউআর, এক কোডেই সব ডিজিটাল লেনদেন

জুলাই ১, ২০২৬

হবিগঞ্জে লটকন ও মিশ্র ফলবাগান করে সফলতা

জুলাই ১, ২০২৬

জনগণের ন্যায়বিচার নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জুলাই ১, ২০২৬

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT