ফুটবল

ফ্লাইট জটিলতায় সাবিনাদের ভুটান সফরে পরিবর্তন

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী ১১ ও ১৪ জুলাই ভুটানের থিম্পুতে বাংলাদেশ নারী ফুটবল দলের দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। ফ্লাইট জটিলতায় সূচি মতো ভুটানে যাওয়া হচ্ছে না সাবিনা খাতুনদের। বিষয়টি ইতিমধ্যে ভুটানকে জানিয়েছে বাফুফে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্য ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এমন জানিয়েছেন। বলেছেন, ‘আমরা আট তারিখে যেতে চাচ্ছিলাম, কিন্তু সিট স্বল্পতায় যাওয়া হচ্ছে না। এমনকি রিটার্ন টিকিটও নেই।’

ফিফা উইন্ডোতে ভুটানের সঙ্গে খেলা হচ্ছে না বাংলাদেশের মেয়েদের। ফিফা উইন্ডোর বাইরে জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুতে ভুটানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার পরিকল্পনা রয়েছে। কিরণ বলেন, ‘এই উইন্ডোতে খেলা হচ্ছে না। আমরা ভুটানের সাথে কথা বলেছি। আমরা এখান থেকে ২২ তারিখ যাবো। এরপর জুলাইয়ের শেষ সপ্তাহে অথবা আগস্টের শুরুতে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবো।’

বিষয়:কিরণ নারী ফুটবল দল ফ্লাইট ভুটান সাবিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…