চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের ওপর জেলেদের হামলা; আহত ১৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৩
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A
পুলিশের ওপর জেলেদের হামলার ঘটনায় আহত ১৬ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইদুর রহমান পান্থ : বরিশালের মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযানের সময় পুলিশের ওপর জেলেরা হামলা চালিয়েছে। এতে পুলিশ ফাঁড়ি ইনচার্জসহ ১৬ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয় বলে পুলিশ দাবি করেছে।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় হিজলা উপজেলার মেঘনা নদীর মাঝে সবুজ বয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নৌ পুলিশ ফাঁড়ি কর্তব্যরত কর্মকর্তা সাঈদ হোসেন জানান, হঠাৎ কোন কিছু বুঝে ওঠার আগেই পুলিশের ওপর হামলা করে জেলেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ৮ রাউন্ড শর্টগানের গুলি ছোড়া হয়। এ ঘটনায় ১৬ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া কয়েকটি নৌকা পুরোপুরি ভেঙ্গে ফেলা হয়েছে। আহত পুলিশ সদসরা চিকিৎসাধীন আছেন।

Banglabid

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, সন্ধ্যার দিকে নৌ পুলিশ ও উপজেলা মৎস কর্মকর্তাসহ কয়েকটি টিম হিজলা উপজেলা মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান পরিচালনা করে। এ সময় নদীতে থাকা একটি জাল তুলতে গেলে আশপাশের কয়েকশ জেলে অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যদের উপর হামলা করে। হামলায় নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ বিকাশ চন্দ্র দেসহ কয়েকজন আহত হয়েছে। সবার চিকিৎসা চলছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, সন্ধ্যার দিকে হঠাৎ পুলিশের ওপর হামলা হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেলেপুলিশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ হবে বিশ্বের ২০তম বৃহত্তম অর্থনীতির দেশ: প্রধানমন্ত্রী

পরবর্তী

যেজন্য বিক্রি হল মার্টিনেজের বিশ্বকাপজয়ী গ্লাভস

পরবর্তী
মার্টিনেজের বিশ্বকাপজয়ী গ্লাভস বিক্রির জন্য উপলব্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

যেজন্য বিক্রি হল মার্টিনেজের বিশ্বকাপজয়ী গ্লাভস

চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে শিষ্টাচার বিনিময় করছেন শি জিনপিং. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT