বিনোদন

শুক্রবার আসছে জয়ার প্রথম হিন্দি ছবি

আসছে শুক্রবার ভারতের ওটিটি প্লাটফর্ম জি-ফাইভে দেখা যাবে জয়া অভিনীত প্রথম হিন্দি সিনেমা

জয়া ও তার সহকর্মী হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়া ও তার সহকর্মী একটি ক্যামেরার সামনে হাস্যোজ্জ্বল হয়ে ছবি তুলছেন, এটি একটি পেশাদার বা ব্যক্তিগত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল ২০ নভেম্বর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) উদ্বোধনী দিনে জয়া আহসান অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’র ট্রেলার প্রকাশিত হয়েছে। এবার জানা গেল, সিনেমাটি মুক্তির তারিখ!

আসছে শুক্রবার (৮ ডিসেম্বর) ভারতের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম জি-ফাইভে মুক্তি পাচ্ছে ‘কড়ক সিং’। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই সিনেমায় জয়া ছাড়াও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সানজানা সাংঘি ও মালয়ালাম অভিনেত্রী পার্বতী।

এরআগে ট্রেলারটিও দর্শকের কাছে বেশ আগ্রহের জন্ম দিয়েছে। ট্রেলারের শুরুতে ফ্যামিলি ড্রামা মনে হলেও হঠাৎ করেই তা রূপ নেয় থ্রিলারে। সুখী কোনো পরিবারের গল্প নয় এটি, নয় প্রেমের গল্পও। পরতে পরতে লুকিয়ে আছে সাসপেন্স।

অ্যামনেশিয়ায় আক্রান্ত একে শ্রীবাস্তব (পঙ্কজ) জানেনা তিনি কে, কোথা থেকে কীভাবে হাসপাতালে এসেছেন। পরিচয় সংকটে ভোগা এই ব্যক্তির মেয়ের পরিচয়ে আসেন সানজানা সাংঘি ও প্রেমিকার পরিচয় নিয়ে আসেন জয়া আহসান। আসেন অফিসের বসও। তারা তাকে অতীত নিয়ে প্রশ্ন করতে থাকেন। কিন্তু কাউকেও চিনতে পারেন না তিনি, নাকি না চেনার ভান করেন? তা জানার জন্য দেখতে হবে সিনেমাটি।

তবে এরমধ্যেই শোনা যাচ্ছে, ‘কড়ক সিং’ এর পর নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর আগামি ছবিতেও অভিনয় করবেন জয়া আহসান।

বিষয়:জি-ফাইভ জিফাইভ ট্রেলার পঙ্কজ ত্রিপাঠি সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…