উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

সংগৃহীত
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
শুক্রবার ২০ ডিসেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে লাভলীন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পাওয়ার পর সকাল ১০টা ৪৪ মিনিটে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের দেওয়া সবশেষ খবর অনুযায়ী এখন পর্যন্ত ৭ জনকে উদ্ধার করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






