আন্তর্জাতিক

কনের বয়স ২৫ হলেই আর্থিক পুরষ্কার

বিবাহিত দম্পতি চিত্র, ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহ্যবাহী পোশাক পরা বিবাহিত দম্পতি, শুভেচ্ছা ও প্রেমের প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

চীনে জন্মহার বাড়াতে শুরু করেছে এক নতুন প্রকল্প। সঠিক বয়সে বিয়ে করলে এবং সন্তান প্রসব করলে পুরস্কার দেয়া হবে দম্পতিকে। শুধু তাই নয়, শিশুদের চিকিৎসা, পড়াশোনার খরচেও ছাড় দেয়া হবে।

চীনা নাগরিকরা যেন তাদের কম বয়সে বিয়ে করতে উৎসাহিত হয় এর জন্য কনের বয়স ২৫ বা তার কম হলে তারা পাচ্ছেন সরকার থেকে আর্থিক পুরষ্কার।

চীনে উল্লেখযোগ্য হারে জনসংখ্যা কমায় চিন্তিত সরকার। জন্মহার ঠিক রাখতে যুবক-যুবতীরা যাতে কম বয়সে বিয়ে করেন, সেই কারণেই এই উদ্যোগ নিয়েছে প্রশাসন।

চীনের চ্যাংশন প্রদেশে এক বিজ্ঞাপনে বলা হয়েছে, সঠিক বয়সে বিয়ে করলে অর্থ পুরষ্কার দেয়া হবে। চীনে বিয়ের জন্য পুরুষদের বয়সের সীমা ২২ বছর এবং মহিলাদের ক্ষেত্রে এই বয়সসীমা ২০ বছর।

চীনে গত ছয় দশকে উল্লেখযোগ্য হারে জনসংখ্যা কমেছে। চীনের সরকারি পরিসংখ্যান সংস্থা ‘ন্যাশনাল ব্যুরো স্ট্যাটিস্টিকস্’ এর একটি রিপোর্টে বলা হয়েছে, ২০২২ সালে চীনের জনসংখ্যা গত ৬০ বছরে এই প্রথম বার এমন হারে কমেছে।

২০২২ সালে জন্মহারেও কমতি দেখা দিয়েছে চীনে। পরিসংখ্যান থেকে জানা যায়, আগের বছর ১৪১ কোটির মধ্যে চীনের জনসংখ্যা ৮ লাখ ৫০ হাজার কমেছে। ১৯৬০ সালে চীনে জনসংখ্যা অস্বাভাবিক হারে কমে গিয়েছিল। বর্তমানে আবার চীন একই রকম পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে।

বিষয়:চীন পুরষ্কার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…