দিনাজপুরে রেললাইনে আগুন: চালকের দক্ষতায় রক্ষা পেল নীলসাগর এক্সপ্রেস

ছবি: সংগৃহীত
দিনাজপুরের পার্বতীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়েছিল ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন। তবে চালকের উপস্থিত বুদ্ধি ও দক্ষতায় ট্রেনটি নিরাপদে থামানো সম্ভব হওয়ায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পার্বতীপুর উপজেলার ভবানীপুর রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
রেললাইনে আগুন দেখতে পেয়ে দ্রুত ট্রেনটি থামিয়ে দেন চালক। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে নিরাপত্তার কারণে ট্রেনটি সেখানে সাময়িকভাবে আটকা পড়ে।
ঘটনার পর স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ৩০ মিনিট বিলম্বে নীলসাগর এক্সপ্রেস আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






