জনপদ

কোটি টাকার আর্থিক অনিয়ম; দিনাজপুরে কলেজ শিক্ষকদের মানববন্ধন

দিনাজপুরে কলেজ শিক্ষকদের মানববন্ধন, মানববন্ধনে শিক্ষকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে কলেজ শিক্ষকদের মানববন্ধন, শিক্ষকদের মানববন্ধনে অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অনিয়মতান্ত্রিকভাবে অনার্স ফান্ডের ১ কোটি ৬০ লাখ ৬৯ হাজার টাকা গ্রহণ, গর্ভনিং বডির অনুমোদন ছাড়াই কলেজের টাকা ব্যাংকের অন্য একাউন্টে রাখা, বেতন-ভাতা প্রদানে অনিয়মের অভিযোগে অধ্যক্ষ সৈয়দ রেদওয়ানুর রহমান টিটো’র বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন দিনাজপুর আদর্শ কলেজ শিক্ষকরা।

আজ সোমবার ৯ সেপ্টেম্বর সকালে দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ে বৈষম্য বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। কলেজ শিক্ষকরা বিভিন্ন অভিযোগে কলেজ অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন।

এসময় কলেজের শিক্ষক শাহনুর খান, মেহরাব আলী, নূর ইসলাম, রুপা রানী দাস, তনুজা শারমীন, মীর আসাদ আলী, আইরিন আকতার প্রমুখ বক্তব্য রাখেন।

শিক্ষকরাদের অভিযোগ, অনার্স ফান্ড থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতন কলেজের অংশ থেকে দেওয়া হচ্ছে। প্রকৃত বিধিমালা অনুসরণ করা হয়নি। অনার্স শিক্ষকদের ক্ষেত্রে সকল খাত থেকে বেতন-ভাতা প্রদান করা হচ্ছে না। যা চরম বৈষম্য, আমরা এই বৈষম্যের অবসান চাই।

পরে অনার্স শিক্ষকদের বকেয়াসহ শতভাগ বেতন-ভাতা প্রদান এবং কলেজের আর্থিক অসঙ্গতি ও বৈষম্য দুর করতে জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন দিয়েছেন কলেজের ৫৯ জন শিক্ষক।

 

বিষয়:আর্থিক অনিয়ম শিক্ষকদের মানববন্ধন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…