চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১৫ অভিযোগে ম্যানসিটির বিরুদ্ধে শুনানি শুরু সোমবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
এতিহাদ স্টেডিয়ামে দর্শকদের ভিড়, ম্যাচের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে ১১৫টি আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে শুনানির দিন ধার্য হয়েছে। কোনো জটিলতার মুখোমুখি না হলে আগামী সোমবার থেকে শুরু হবে শুনানি।

সূত্রের বরাতে শুনানির দিন নির্ধারণের বিষয়টি জানিয়েছে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন। তারা বলছে, স্বাধীন প্যানেলের শুনানি প্রায় দুমাস স্থায়ী হতে পারে। আপিল পরবর্তী চূড়ান্ত রায় আসতে পারে ২০২৪-২০২৫ মৌসুমের শেষদিকে।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত নয় মৌসুম সময়কালে অনিয়মগুলো সংঘটিত হয়েছিল বলে অভিযোগ তুলেছে প্রিমিয়ার লিগ। চার বছর তদন্তের পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সিটির বিরুদ্ধে ওঠা অভিযোগ একটি স্বাধীন কমিশনের কাছে পাঠানো হয়।

Banglabid

অভিযোগ রয়েছে, ২০০৯-১০ মৌসুমে সঠিক আর্থিক তথ্য দেয়ার নিয়ম ভেঙেছে সিটি। ২০১৩-১৪ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত উয়েফার ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম মানেনি। ২০১৫-১৬ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত প্রিমিয়ার লিগের মুনাফা ও স্থায়িত্বের (পিএসআর) নিয়ম অনুসরণ করতেও ব্যর্থ হয়েছে ক্লাবটি।

অবশ্য প্রিমিয়ার লিগের আনা অভিযোগ অস্বীকার করেছে সিটি কর্তৃপক্ষ। কমিশনের কাছে জবাবদিহিতার সময় বলেছে, ‘ক্লাব একটি স্বাধীন কমিশনের মাধ্যমে এই বিষয়টির পর্যালোচনাকে স্বাগত জানায়।’

দোষী সাব্যস্ত হলে পয়েন্ট কাটা যাবে, এমনকি লিগ থেকে অবনমনের মতো শাস্তির মুখেও পড়তে হতে পারে ম্যানচেস্টার সিটিকে। পিএসআর আইন ভাঙার দায়ে গত মৌসুমে পয়েন্ট কাটা গিয়েছিল এভারটন ও নটিংহ্যাম ফরেস্টের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্থিক অনিয়মপ্রিমিয়ার লিগম্যানসিটিলিড স্পোর্টসশুনানি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চোটে থাকা মেসিকে নিয়ে আরও দুঃসংবাদ

পরবর্তী

এবার শূন্য রানে আউট সাকিব, হারল দলও

পরবর্তী
ক্রিকেট খেলোয়াড় সাকিব শূন্য রানে আউট, মাঠে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার শূন্য রানে আউট সাকিব, হারল দলও

বাতাসে দুলছে পাম গাছের শাখা, ঝড়ের কারণে আকাশ ধূসর. Channel i News - চ্যানেল আই নিউজ

সাত অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT