চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্থিক অনিয়মের অভিযোগে অধ্যক্ষের পদত্যাগ

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৫:২১ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, দিনাজপুর, শিক্ষা
A A

প্রায় পৌনে দুই কোটি টাকা আর্থিক অনিয়মের অভিযোগে দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান টিটো।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করেন। অধ্যক্ষের ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগে কয়েকদিন যাবৎ উতপ্ত ছিল আদর্শ মহাবিদ্যালয় ক্যাম্পাস।

এ সময় দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরে আলম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেনসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, আর্থিক অনিয়ম, শিক্ষকদের বেতন প্রদানে গড়িমসিসহ বিভিন্ন অভিযোগে অধ্যক্ষের অপসারণ চেয়ে সোমবার কলেজ প্রাঙ্গনে মানববন্ধন করেন অনার্সের শিক্ষকরা। মঙ্গলবার সকালেও তারা অধ্যক্ষের অপসারণের দাবিতে অবস্থান করেন। এদিন সকালে উচ্চ মাধ্যমিকের কিছু শিক্ষার্থী ও বহিরাগতদের নিয়ে অধ্যক্ষের রুমে প্রবেশ করেন রেদওয়ানুর রহমান। অবস্থানরত শিক্ষকরা অধ্যক্ষের সামনে গেলে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির সৃষ্টি হয়। এতে একজন শিক্ষকসহ কয়েকজন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিচিতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেন।

উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের ধাওয়া দেয় অনার্সের শিক্ষার্থীরা। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন অধ্যক্ষ রেদওয়ানুর রহমান।

আন্দোলনরত শিক্ষকরা জানান, দীর্ঘদিন থেকে তিনি প্রতিষ্ঠানের আয়-ব্যয় নিয়ে গড়িমসি করছিলেন। বিষয়টি জেলা প্রশাসক বরাবর জানানো হয়। অনার্সের শিক্ষকদের তিনি ঠিকমতো বেতনভাতা প্রদান করতেন না। গরিব মেধাবী শিক্ষার্থীদেরও তিনি কোনপ্রকার সাহায্য সহযোগিতা করতেন না। আজকে শিক্ষার্থী ও শিক্ষকদের দাবির মুখে তিনি পদত্যাগ করেন। আমরা আশা করছি খুব শীঘ্রই কলেজে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অধ্যক্ষের পদত্যাগআর্থিক অনিয়মদিনাজপুরদিনাজপুর আদর্শ মহা বিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT