আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ইরানের আত্মসমর্পণের আহ্বান, যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিত

যুক্তরাষ্ট্রকে ইরানের আত্মসমর্পণের আহ্বান, যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিত

ইরানের সাত দফা শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণের’ আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক সামরিক কর্মকর্তা মোহসেন রেজাই। তার এমন বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, রেজাইয়ের বক্তব্য থেকে স্পষ্ট, ইরান মনে করছে চলমান সংঘাতে তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং নিজেদের বিজয়ী ভাবছে। তবে যুক্তরাষ্ট্র ইরানের কাছে আত্মসমর্পণ করবে কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নির্ভর করছে।

দীর্ঘদিন ধরে ট্রাম্পের দুই মেয়াদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা এই সাংবাদিকের মতে, ‘আত্মসমর্পণ’ শব্দটি ট্রাম্পের জন্য অত্যন্ত স্পর্শকাতর। এ ধরনের শব্দ তার প্রতিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোনোভাবেই আত্মসমর্পণের পথে হাঁটবেন না বলে মনে করছেন তিনি।

ট্রাম্প এখনও যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী হলেও বাস্তব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান অব্যাহত রয়েছে। সময় যত গড়াচ্ছে, দুই দেশের মধ্যে সমঝোতা বা কোনো ধরনের অগ্রগতির সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে। এই পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে কি না, তা নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে।

বিষয়:আত্মসমর্পণ ইরান যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…