ফুটবল

ফিফার সেরা একাদশে নেই রোনালদো-নেইমার

Cristiano Ronaldo and Neymar in football match, no FIFA best eleven inclusion. Channel i News - চ্যানেল আই নিউজ

Cristiano Ronaldo and Neymar, two renowned football players, shown in separate images, not part of FIFA’s best eleven. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ ১৫ বছর পর ফিফার বর্ষসেরা একাদশে নেই পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। তার সঙ্গে জায়গা হয়নি ব্রাজিলিয়ান তারকা নেইমার ও বর্ষসেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। তবে জায়গা পেয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড।

ফ্রান্সের রাজধানী প্যারিসে সোমবার রাতে জমকালো আয়োজনে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের ২০২১–২২ মৌসুমের অনুষ্ঠানে বর্ষসেরা একাদশ ঘোষণা করা হয়।

গত ২০২১ সালের ৮ অগাস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনা করে এই দল দেয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার সেরা একাদশে নেই রোনালদো-নেইমার

এক গোলরক্ষকের সঙ্গে তিনজন করে ডিফেন্ডার ও মিডফিল্ডার এবং চারজন ফরোয়ার্ড জায়গা পেয়েছেন ফিফার সেরা একাদশে।

গোলরক্ষক: থিবু কোর্ত্তয়া (বেলজিয়াম/রিয়াল মাদ্রিদ)

ডিফেন্ডার: ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস/লিভারপুল), জোয়াও ক্যানসেলো (পর্তুগাল/ম্যানচেস্টার সিটি), আশরাফ হাকিমি (মরক্কো/পিএসজি)।

মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনে (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি), কাসেমিরো (ব্রাজিল/ ম্যানচেস্টার ইউনাইটেড), লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া/রিয়াল মাদ্রিদ)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা/পিএসজি), কাইলিয়ান এমবাপে (ফ্রান্স/পিএসজি), করিম বেনজেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ), আর্লিং হালান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি)।

বিষয়:নেইমার ফিফা বর্ষসেরা একাদশ মার্টিনেজ মেসি রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…