ফিফা বিশ্বকাপ: বাবার পর ছেলেরা খেলবেন বিশ্বকাপ

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের চার খেলোয়াড় মাঠে দাঁড়িয়ে, প্রস্তুত ম্যাচের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
আর মাত্র ৮ দিন পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আয়োজিত হতে চলেছে এবারের ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের মঞ্চে বাবার পর ছেলের খেলার ঐতিহ্য বেশ পুরোনো। ২০২৬ আসরেও এমন অনেক ফুটবলার অংশ নিচ্ছেন, যাদের বাবাও অতীতে বিশ্বকাপে খেলেছেন। দেশকে এনে দিয়েছেন বিশ্বসেরার খেতাব।
আর্জেন্টিনার স্কোয়াডে বাবার পথ অনুসরণ করছেন জুলিয়ানো সিমিওনে ও নিকো পাজ। সিমিওনের বাবা ডিয়েগো সিমিওনে ও পাজের বাবা পাবলো পাজ ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন একসঙ্গে। এবার একই সাথে খেলে ইতিহাস গড়তে চলেছেন ছেলেরা।
এবারের আসরে আর্জেন্টিনা স্কোয়াডে সাবেক দুই সতীর্থের সন্তানের একসঙ্গে সুযোগ পাওয়াটা এক অনন্য নজির।
ফ্রান্স কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান আলজেরিয়ার হয়ে প্রথমবার বিশ্বকাপে খেলতে চলেছেন। তিনি দলে সুযোগ পেয়েছেন গোলকিপার হিসেবে।
২০২৬ বিশ্বকাপ শুধু তারকাদের লড়াই নয়, হতে চলেছে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলা ফুটবল প্রেমের উৎসব। যেখানে ছেলেরা বাবার স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছেন নতুন করে।





