চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরমে অনুশীলন ছাড়তে চাইছেন ম্যাগুয়ের-কেনরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কাতারের বিমান ধরতেই দেরি করে ফেলেছিল হ্যারি কেনের দল। বিশ্বকাপের ভেন্যুতে পৌঁছে তারা পড়েছে আরেক সমস্যায়। মধ্যদুপুরে দোহার গরমে ভুগছেন ফোডেন-গ্রিলিশরা। প্রথমদিনের অনুশীলনও তাই খুব দ্রুত শেষ করার চিন্তায় কোচ গ্যারেথ সাউথগেট।

আল ওয়াকরাতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটা থেকে অনুশীলনে নেমেছে ইংলিশ দল। ২৬ সদস্যের বহরের একজন বাদে অর্থাৎ, ২৫ জন নিয়ে মাঠে শেষ সময়ের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছেন সাউথগেট। তবে ৩২-৩৩ ডিগ্রি তাপমাত্রায় হাঁসফাঁস করছেন ইংলিশ খেলোয়াড়রা।

গরমের কারণে দ্রুত অনুশীলন ছাড়তে চাইছেন অধিনায়ক কেনও, ‘এমন গরমে অনুশীলন করতে চাই না। এটি গতকালের চেয়েও বেশি গরম। আমার ফোন দেখাচ্ছে এখানে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। অবাক বিষয় হচ্ছে, আমাদের ঠাণ্ডা হওয়ার বাড়তি কোনো সুবিধাও এখানে নেই।’

হাঁটুর চোট ও ক্লাব ম্যানেজমেন্ট থেকে আসা চাপের কারণে এদিন মাঠে আসতে পারেননি জেমস ম্যাডিসন। ইরানের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে নামার আগে আরও চারদিন অনুশীলন করতে পারবেন ম্যাগুয়ের-গ্রিলিশরা। তবে গরমের কারণে মধ্যদুপুরে ঠিক কতটা মানিয়ে নিতে পারবেন সেই প্রশ্ন উঠছে।

মরুভূমির দেশের গরমের কথা চিন্তা করে পিছিয়ে শীতকালে আনা হয়েছে বিশ্বকাপ। তবুও গরমের তিক্ত সমস্যায় পড়ছে শীতনির্ভর দেশগুলো। ইংলিশরা সেখানে প্রথম কোনো দল যারা মধ্যদুপুরের গরম নিয়ে কথা বলেছে এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ভুগছে।

রাশিয়ায় বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ‘থ্রি লায়ন্সরা’ গ্রুপ-বি থেকে শেষ ষোলোর জন্য লড়বেন। ইংলিশদের প্রথম ম্যাচ ইরানের বিপক্ষে, ২১ নভেম্বর। গ্রুপের বাকি দুই সঙ্গী যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৬ নভেম্বর ও ওয়েলসের বিপক্ষে ৩০ নভেম্বর নামবে হ্যারি কেনের দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022কেনগরমফিফা বিশ্বকাপ ইংল্যান্ডসাউথগেটসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বব্যাংকের নামে ঋণের প্রলোভন, তারেক রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা

জুলাই ১৭, ২০২৬

জুলাই শহীদ ফারহান ফাইয়াজের পরিবারের অভিযোগ, শহীদ পরিবারে বিভেদ তৈরির চেষ্টা

জুলাই ১৭, ২০২৬

হুমায়ূন আহমেদের গল্পের শেষ নেই

জুলাই ১৭, ২০২৬

ইরানের বান্দার-ই খামির সেতুতে মার্কিন হামলার দাবি, নিহত ৭

জুলাই ১৭, ২০২৬

যার পরিচালিত ম্যাচে কখনও জেতেনি আর্জেন্টিনা, সেই ভিনচিচ ফাইনালের রেফারি

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT