রাজধানী ও আশেপাশে হালকা বৃষ্টির পূর্বাভাস

ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এ সময় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে।
এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, রোববার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। এদিন রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এর আগের দিন শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
রোববার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে। আর সোমবার (৫ অক্টোবর) সূর্যোদয় হবে ভোর ৫টা ৫২ মিনিটে।






