চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসির জন্মদিনে (২৪ জুন) শুভেচ্ছা জানিয়ে আবেগঘন চিঠি লিখেছিল ৮ বছরের মানু লিতভি। হৃদয়ছোঁয়া সেই চিঠি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানেই থেমে নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ মাঠে বসে দেখতে যুক্তরাষ্ট্র যাওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণও পেয়েছে সেই মেসিভক্ত।

আর্জেন্টিনার ক্লাব ‘আর্জেন্টিনোস জুনিয়র্স’র বয়সভিত্তিক দলে খেলে মানু। দেশটির ‘লা ন্যাশিওন’র খবর, সুযোগ এসেছে আর্জেন্টিনার একটি সুপরিচিত ব্র্যান্ডের সৌজন্যে, যারা মেসির বাণিজ্যিক অংশীদার। মানুর স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

ঘটনার সূত্রপাত ইউটিউব ও টুইচে আর্জেন্টিনার জনপ্রিয় লাইভ স্ট্রিমিং চ্যানেল ‘ওলগা’র ‘সেরিয়া ইনক্রেইবল’ শোতে। যেখানে মেসিকে উদ্দেশ্য করে লেখা বার্তাসহ একটি প্ল্যাকার্ড প্রদর্শন করেছিল মানু। দর্শকদের সামনে গভীর মুগ্ধতায় লেখাটি পড়েও শুনিয়েছিল, ‘প্রিয় লিও, আমি তোমাকে একটি চিঠি লিখেছি কারণ আমি জানি আজ তোমার জন্মদিন। আশা করি তোমার কাছে এটা পৌঁছাবে। তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা না জানিয়ে আমি দিনটা পার করতে চাইনি।’

চিঠিতে মেসির ফুটবলশৈলীর পাশাপাশি তার মানবিক গুণের কথাও তুলে ধরে মানু । বলে, ‘যখন আমি তোমাকে খেলতে দেখি, মনে হয় তুমি আর বল যেন এক হয়ে গেছো। এটা যেন এক সত্যিকারের জাদু। কিন্তু তোমার যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, তা শুধু তোমার খেলার ধরন নয়, বরং তুমি কেমন মানুষ। তুমি সবসময় তোমার সতীর্থদের সাহায্য করো, পরিস্থিতি কঠিন হলেও তুমি কখনও হাল ছেড়ে দাও না।’

চিঠিতে স্বপ্নের কথাও লিখেছিল মানু। অনুষ্ঠানে দর্শকদের জানায়, ‘আমিও আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে ফুটবল খেলি এবং আমার খুব বড় একটা স্বপ্ন আছে- আমি পেশাদার ফুটবলার হতে চাই। প্রতি রাতে ঘুমানোর আগে যখন চোখ বন্ধ করি, আমি এই প্রার্থনাই করি।’

মানুর চোখে মেসি হলেন সব বাধা পেরিয়ে জয়ী হওয়ার জীবন্ত অনুপ্রেরণা। তার ভাষায়, ‘অনেক সময় আমি যখন আমার সেই স্বপ্নের কথা ভাবি, তখন তোমার ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে। কারণ, তুমিই প্রমাণ যে স্বপ্ন যত কঠিন হোক না কেন, তা সত্যি করা সম্ভব।’

Reneta

ভিডিওটি ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেললে মেসির বাণিজ্যিক অংশীদার প্রতিষ্ঠানটি মানুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। সবচেয়ে বড় চমকটি আসে অনুষ্ঠানে, যখন উপস্থাপক পলা চাভেস মানুকে পড়ে শোনান নতুন একটি চিঠি, যার প্রাপক স্বয়ং মানু।

লেখা ছিল, ‘আজ থেকে তুমি আর একা একা স্বপ্ন দেখবে না। এই গল্পের পরের অধ্যায়টি লিখতে আমরা তোমাকে সাহায্য করতে চাই। আমাদের পক্ষ থেকে তোমাকে ও তোমার পুরো পরিবারকে যুক্তরাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি, যাতে তুমি তোমার জীবনের প্রথম বিশ্বকাপ সরাসরি দেখার অভিজ্ঞতা লুফে নিতে পারো।’

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিশ্বকাপে শেষ ৩২ দলের রাউন্ডে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের গ্যালারিতে থাকার সুযোগ পাচ্ছে মানু। শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমানু লিতভিমেসিলিড ২০২৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT