পটিয়ায় ছাত্রদল নেতার ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক, সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90
চট্টগ্রামের পটিয়ায় এক তরুণীর সঙ্গে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিতর্কের মুখে পড়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়ন। তিনি চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ঘিরে ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা এই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে।
ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি স্বীকার করেছেন শেখ মোহাম্মদ হোসেন নয়ন। নিজের ভুল স্বীকার করলেও পুরো ঘটনাকে প্রতিপক্ষের সাজানো ফাঁদ বলে দাবি করেছেন তিনি।
দলের নেতাকর্মীদের একাংশের দাবি, এ ঘটনায় দ্রুত সাংগঠনিক পদক্ষেপ নেওয়া না হলে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।
তবে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা ও প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সে বিষয়েও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।






