চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে পারল চীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ণ ১৬, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের চুক্তি সম্পন্ন করেছে চীন। উদ্বোধনী ম্যাচের ২৭ দিন আগে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার চাওয়া মূল্যের চেয়ে কম দামেই চুক্তি সম্পন্ন করেছে দেশটি। শুক্রবার ফিফার সঙ্গে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এশিয়ার দেশটি।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, চীনা মিডিয়া গ্রুপের সঙ্গে এ চুক্তিটি ২০৩১ সাল পর্যন্ত, পরবর্তী ছেলে ও মেয়েদের মিলিয়ে চারটি বিশ্বকাপ সম্প্রচারের আলোচনা করা হয়েছে। এর মধ্যে ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে চলা ৪৮ দলের ১০৪ ম্যাচের ইতিহাসের সবচেয়ে বড় ফিফা টুর্নামেন্টও অন্তর্ভুক্ত।

শুক্রবার চীনের রাষ্ট্র-সমর্থিত গণমাধ্যম জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের স্বত্বের মূল্য ৬০ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। তবে চীনের দাবি শুরুতে ৩০০ মিলিয়ন ডলার চেয়েছিল ফিফা।

এশিয়ার আরেক দেশ ভারতের সঙ্গে অবশ্য এখনও চূড়ান্ত হয়নি ফিফার সম্প্রচার স্বত্ব চুক্তি। ফলে উপমহাদেশের একটি বড় সংখ্যক দর্শক এখনও অনিশ্চিত কীভাবে বিশ্বকাপ দেখা যাবে। যার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান।

চলতি সপ্তাহে চীনা ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সাথে বৈঠকের জন্য চীনে ছিলেন ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির মহাসচিব এক বিবৃতিতে বলেছেন, ‘সিএমজির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পেরে আমরা সত্যিই আনন্দিত।’

যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো জুড়ে ১৬টি আয়োজক শহরের সাথে বেইজিংয়ের ১৫ ঘণ্টা পর্যন্ত সময়ের পার্থক্যের কারণে চীনে ফিফার প্রভাব কম ছিল। এছাড়াও দলটি আসন্ন বিশ্বকাপে নিজেদের জায়গা করে নিতে পারেনি।

Reneta

চীনা কোম্পানিগুলো ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপে একটি বড় বিনিয়োগ করেছে, যা থেকে ফিফা ১১ বিলিয়ন ডলারের বেশি আয় করবে বলে আশা করা হচ্ছে। প্রযুক্তি সংস্থা লেনোভো ফিফার আটটি শীর্ষ-স্তরের পৃষ্ঠপোষকতা অংশীদারদের মধ্যে অন্যতম, এবং দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক সংস্থা মেংনিউ ও ইলেকট্রনিক্স নির্মাতা হাইসেন্স দ্বিতীয়-স্তরের চুক্তি স্বাক্ষর করেছে। চীনা বহুজাতিক সংস্থা ওয়ান্ডা ২০১৬ সালে ফিফার সাথে একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করেছিল, যা দুই বছর আগে বাতিল করা হয়।

২০৩০ বিশ্বকাপের টিভি স্বত্বের মূল্য প্রকাশ করা হয়নি, অবশ্য সে বিশ্বকাপ আয়োজনের জন্য বিট করেছিল চীন, যা ওয়ান্ডার মতে ফিফার সাথে তাদের কৌশলের অংশ ছিল। কোভিড-১৯ মহামারীর সময় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনের দেশটির উচ্চাকাঙ্ক্ষা থমকে গিয়েছিল। তবে ২০৩০ সালের পুরুষদের টুর্নামেন্টটি মূলত স্পেন, পর্তুগাল এবং মরক্কোতে অনুষ্ঠিত হবে, এবং বর্তমানে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও ১৯৩০ বিশ্বকাপের মূল আয়োজক দেশ উরুগুয়েতে কয়েকটি করে ম্যাচ খেলার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসম্প্রচার স্বত্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘হালান্ড বিরোধী পরিকল্পনা’ নিচ্ছেন না আনচেলত্তি

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত: রাষ্ট্রপতি

জুলাই ৫, ২০২৬

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধাক্কা খেলো ‘আলফা’

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা জটিলতা: মালয়েশিয়ার বিমানে বোর্ডিং পাস নিয়েও ওঠেননি ৭৬ যাত্রী

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT