লিভারপুলের বিপক্ষে ইয়োরোর লাল কার্ডে আপিল করবে ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) এসে নিজের প্রথম ম্যাচে বড় হারের মুখ দেখেছেন আর্জেন্টাইন কোচ মারিসিও পচেত্তিনো। ওই ম্যাচে লেনি ইয়োরো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। রেফারি মাইকেল ওলিভারের এ সিদ্ধান্তের বিপক্ষে আপিল করবে ম্যানচেস্টার ইউনাইটেড। এমন ইচ্ছার কথা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএ) জানিয়েছে ক্লাবটি।
রোববার অ্যানফিল্ডে ম্যাচের অষ্টম মিনিটে আলেকজান্ডার ইসাককে ফাউল করার পর ফরাসি এ ডিফেন্ডারকে লাল কার্ড দেয়া হয়। রেফারি মাইকেল অলিভারের মতে, ইয়োরো নিশ্চিত একটি গোল করার সুযোগ নষ্ট করেছিলেন এবং ভিএআর ও এই সিদ্ধান্তকে সমর্থন জানায়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ইউনাইটেডের প্রধান কোচ মাউরিসিও পচেত্তিনো এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লিভারপুলের পেনাল্টি বক্সে ব্রায়ান এমবুমোর সাথে ঘটা একই ধরনের আরেকটি ঘটনার সাথে এর তুলনা করেন, যেটিকে ফাউল হিসেবে গণ্য করা হয়নি।
ইয়োরোর ঘটনাটি নিয়ে পচেত্তিনোর বক্তব্য ছিল এমন, ‘আমি লাল কার্ডের সিদ্ধান্তের সাথে একমত নই, কারণ আমার মনে হয় ইসাক যখন বলটি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছিলেন, তখন বলটি তার নিয়ন্ত্রণে ছিল না। ইয়োরো তার সাথেই দৌড়াচ্ছিলেন, ইসাক দেখলেন যে তার বল নিয়ন্ত্রণ ভালো হয়নি এবং এমন অবস্থায় গতি কমানো বা দৌড় থামিয়ে দেয়াটাই স্বাভাবিক। ঠিক সেই মুহূর্তেই ইয়োরো পেছন থেকে আসেন এবং হালকা একটু স্পর্শ লাগতেই তিনি পড়ে যান।’
ইউনাইটেড মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস বলেন, ‘পড়ে যাওয়ার বিষয়টি আমি বুঝতে পারছি, কিন্তু এটি কখনোই লাল কার্ড হতে পারে না। আমার মনে হয় মাঠে অনেক বেশি রেফারি এবং ভিএআর-এ ও অনেক মানুষ বসে আছেন, যারা দীর্ঘ সময় নিয়ে এটি দেখেছেন। পেছনে টেনেছেন, সামনে নিয়েছেন, আবার পেছনে টেনে স্লো মোশনে দেখেছেন। এমন একটি ভুল পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারে। তবে অবশ্যই, তাদের কারণে আমরা ফ্রি-কিক থেকে গোল হজম করিনি, কিন্তু এটি ম্যাচের স্বাভাবিক গতিপথ সম্পূর্ণ বদলে দিয়েছে
অন্যদিকে, লিভারপুল বস আন্দোনি ইরাওলা এর সাথে দ্বিমত পোষণ করে বলেন, ‘আমার মনে হয় এটি এমন একটি পরিস্থিতি যেখানে ইয়োরো স্পষ্টতই শেষ ডিফেন্ডার ছিলেন এবং এটি পরিষ্কার ফাউল ছিল। ইসাক নাকি গোলরক্ষক আগে বলে পৌঁছাতেন, তা আমরা কখনোই জানতে পারব না। এটি একটি পরিষ্কার ফাউল।’
ইয়োরো মাঠ ছাড়ার পরপরই গোল হজম করে ইউনাইটেড; ওই ফাউল থেকে পাওয়া ফ্রি-কিক থেকেই গোল করেন ডমিনিক সোবোজলাই। শেষ পর্যন্ত লিভারপুল ৪-০ গোলে জয় পায়, যার ফলে মাইকেল ক্যারিকের কাছ থেকে দায়িত্ব নেয়ার পর প্রথম ম্যাচেই বড় পরাজয়ের স্বাদ পেলেন পচেত্তিনো। মৌসুমের ১১টি ম্যাচ শেষে এই ফলাফলে ইউনাইটেড পয়েন্ট টেবিলের ১৯তম স্থানে নেমে গেছে এবং অবনমন শঙ্কায় পড়েছে।





