চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

রাতে গড়াবে এবারের বিশ্বকাপে অন্যতম দুই শক্তিশালী দলের লড়াই। ইউরো জায়ান্ট ফ্রান্স এবং স্পেন মুখোমুখি হবে আসরের প্রথম সেমিফাইনালে। অপরাজিত থেকে শেষ চারে এসেছে দুদলই। মহারণের আগে দেখে নেয়া যাক পরিসংখ্যানের খতিয়ান।

টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং একবারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

আসরে এপর্যন্ত ৬ ম্যাচ খেলে ৬টিতেই জিতছে ফরাসিরা। তারা ১৬ গোল করেছে, বিপরীতে হজম করেছে ৩ গোল। অন্যদিকে, স্পেন ৬ ম্যাচে ৫ জয় ও ১ ম্যাচ ড্র করেছে। ১০ গোল করে কেবল ১টি হজম করেছে লা রোজারা। লে ব্লুজদের আক্রমণভাগ যতটা ভায়বহ, ততটাই পোক্ত যেন স্প্যানিয়ার্ডদের রক্ষণভাগ।

এর আগে দুদলের ৩৮ দেখায় ১৩ জয় ফরাসিদের এবং স্পেন জিতেছে ১৮টিতে। ড্র হয়েছে ৭ ম্যাচ। দুদলের সবশেষ দেখায় স্পেনের জয় ৩টি, ফান্সের জয় ২টি। বিশ্বকাপে একবারই দেখা হয়েছিল দুদেশের। ২০০৬ সালে রাউন্ড অব ষোলোর ম্যাচে ফ্র্যাংক রিবেরি, প্যাট্রিক ভিয়েরা ও জিনেদিন জিদানের গোলে ৩-১ ব্যবধানে জিতেছিল ফ্রান্স।

দুদলের সব শেষ দুটি দেখা ছিল দুই সেমিফাইনাল। ২০২৪ সালে ইউরোয়, আর ২০২৫ সালের উয়েফা নেশনস লিগে। সেখানে শতভাগ সফল স্পেন। ইউরোতে ২-১ এবং নেশনস লিগে ৫-৪ গোলে জয় পেয়েছিল লা রোজারা।

ফিফার সবশেষ র‌্যাঙ্কিংয়ে এগিয়ে ফ্রান্স, শীর্ষে আছে। চলতি বিশ্বকাপে অন্যতম শিরোপা প্রত্যাশীও তারা। দলের অন্যতম তারকা কাইলিয়ান এমবাপে ইতিমধ্যে ৮ গোল ও ৩ অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন। আছেন উসমানে ডেম্বেলে, মাইকেল ওলিসে ও ব্র্যাডলি বারকোলার মতো আক্রমণভাগের তারকা।

Reneta

ফিফার র‌্যাঙ্কিংয়ে তিনে আছে স্পেন। তাদের বড় শক্তি রক্ষণভাগ এবং মাঝমাঠের নিয়ন্ত্রণ। রদ্রি, পেদ্রি ও দানি ওলমো মাঝমাঠে যেকোনো প্রতিপক্ষকে বল পজেশনে কোণঠাসা করতে সক্ষম। ডানপ্রান্তে লামিন ইয়ামালের গতি ও স্কিল প্রতিপক্ষ ডিফেন্সের জন্য বড় হুমকি।

দুদলের দুই বড় তারকা ক্লাব পর্যায়ে রিয়াল মাদ্রিদে খেলেন কাইলিয়ান এমবাপে এবং বার্সেলোনায় লামিন ইয়ামাল। দুই ফরোয়ার্ড এপর্যন্ত ক্লাব ও জাতীয় দলের হয়ে পাঁচবার নকআউট ম্যাচে মুখোমুখি হয়েছেন। সবকটি জিতেছেন লামিন। এরমধ্যে রয়েছে ২০২৪ সালের ইউরো সেমিফাইনাল, ২০২৫ সালের সুপারকোপা ফাইনাল, কোপা ডেল রে ফাইনাল, নেশনস লিগ সেমিফাইনাল এবং সবশেষ সুপারকোপা ফাইনাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিসংখ্যানফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড ২০২৬লিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত ৬

জুলাই ১৪, ২০২৬
জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ | Balen Shah | Nepal | Prime Minister of Nepal

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT