মার্টিনেজকে নিয়ে উদ্বোধনী একাদশ সাজাবেন স্কালোনি

Sergio Ramos, wearing a red Spain national team jersey with number 23, celebrating during a match. Channel i News – চ্যানেল আই নিউজ
বিশ্বকাপের আগে আঙুলে চোট পেয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ, বেশ দুশ্চিন্তায় ছিল আর্জেন্টিনা। পরে অবশ্য বিশ্বচ্যাম্পিয়নরা জানিয়েছে চোট সেরে উঠেছেন বাজপাখি খ্যাত গোলরক্ষক। আলজেরিয়ার বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনিও জানালেন, প্রথম পছন্দের গোলরক্ষকে নিয়েই একাদশ সাজাবেন।
ফ্রেইবুর্গকে গত ২০মে ইউরোপা লিগের ফাইনালে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগ জিতেছে অ্যাস্টন ভিলা। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছিলেন ভিলার গোলরক্ষক মার্টিনেজ। চোট নিয়েই খেলেছিলেন সেই ফাইনালে। যা থেকে এখন পুরোপুরি সুস্থ আছেন, জানালেন আর্জেন্টিনা কোচ।
আলজেরিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘আমার দল ফিট আছে। আলভারেজ গোড়ালির সমস্যা থেকে সেরে উঠেছেন এবং খেলার জন্য প্রস্তুত। আঙুলে চিড় সেরে উঠেছে মার্টিনেজেরও।’ কোচ সম্পূর্ণ আশাবাদী প্রথম একাদশে থাকছেন এমি।
বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় গ্রুপপর্বের প্রথম ম্যাচে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে নামবে আর্জেন্টিনা।






