চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে রাতে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। ম্যাচের আগে উত্তাপ দুদেশের সমর্থকদের মধ্য, কারণ প্রতিদ্বন্দ্বিতা ৪০ বছরের পুরনো। উত্তেজনাপূর্ণ ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে স্পেনের। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন স্কালোনি। বলেছেন, ‘আমাদের প্রচুর ইচ্ছা এবং উচ্চাকাঙ্ক্ষা আছে। আমাদের আবার ফুটবল খেলতে হবে, বল নিয়ে খেলতে হবে। আমাদের সেই খেলোয়াড়দের দেখতে হবে যারা দুর্দান্ত ফুটবল খেলতে নেতৃত্ব দিয়েছেন। আমাদের সেরাটা নিয়ে মাঠে নামব, ছেলেরা তা ভালোভাবেই জানে।’

স্কালোনির মতে আর্জেন্টিনাই এখন সেরা। বলেছেন, ‘যে দলটি মাঠে নামবে, বিশ্বাস করি সেটিই সেরা। এটাকে একটা ফুটবল ম্যাচের চেয়ে বেশি কিছু ভাবা বোকামি হবে। খেলোয়াড়রা সেটা খুব ভালো করে জানে। আমরা বিশ্বকাপের সেমিতে খেলতে চলেছি। কষ্ট ছাড়া বিশ্বকাপের সেমিতে পৌঁছানো খুব কঠিন। আমাদের আরও একবার সেমিতে ফিরিয়ে আনার জন্য ছেলেদের কাছে কৃতজ্ঞ, আমরা সেরাদের মধ্যে আছি।’

এদিন নিজেদের সবটুকু দিয়ে লড়াই করবে আলবিসেলেস্তেরা। স্কালোনি বলেছেন, ‘আমরা এখানে এসেছি, কারণ আমরা কিছু একটা ঠিকভাবে করেছি। কোন ম্যাচই অন্যটির মতো নয়। আমরা যেখানে ভালো ছিলাম না, সেখানে উন্নতি করার চেষ্টা করব। ফাইনালে পৌঁছানোর জন্য আমরা শেষবিন্দু ঘাম পর্যন্ত ঝরাব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইংল্যান্ডফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিওনেল স্কালোনিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT