চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি ফুটবলারের পাসপোর্ট চুরি, বিশ্বকাপ প্রস্তুতিতে ধাক্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৬ অপরাহ্ণ ২৫, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত সৌদি আরব দল। এমন গুরুত্বপূর্ণ সময়ে অনাকাঙ্ক্ষিত সমস্যায় পড়েছেন দলের ডিফেন্ডার সাউদ আব্দুলহামিদ। পাসপোর্ট হারানোর কারণে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যেতে পারেননি এই ডিফেন্ডার।

সৌদি আরব ফুটবল ফেডারেশন (এসএএফএফ) সোমবার বিবৃতিতে জানিয়েছে, নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে অবস্থানকালে আব্দুলহামিদের গাড়ি থেকে তার পাসপোর্ট ও আরও কিছু ব্যক্তিগত সামগ্রী চুরি হয়েছে।

২৬ বর্ষী এই তারকা ব্যক্তিগত কারণে পরিবারের সঙ্গে আমস্টারডামে ছিলেন। সেখানে নিজের বিয়ের অনুষ্ঠান শেষ করে পরিকল্পনা অনুযায়ী সোমবার সৌদি আরবে ফেরার কথা ছিল তার। কিন্তু নথিপত্র হারানোর ঘটনায় আপাতত ইউরোপেই আটকে যেতে হয়েছে তাকে।

এবারের মৌসুমের প্রায় পুরোটায় ইতালির ক্লাব রোমা থেকে ধারে ফরাসি ক্লাব লেন্সে খেলেন আব্দুলহামিদ। বিশ্বকাপের ৩০ সদস্যের প্রাথমিক দলে তাকে রেখেছেন সৌদি আরবের নতুন কোচ দনিস।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলা ৪৮ দলের বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে রয়েছে সৌদি আরব। তাদের প্রতিপক্ষ স্পেন, উরুগুয়ে ও কেপ ভার্দে। আগামী ১৬ জুন উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে গত আসরে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখানো সৌদি আরব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোসাউদ আব্দুলহামিদসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি ফুটবলারের পাসপোর্ট চুরি, বিশ্বকাপ প্রস্তুতিতে ধাক্কা

মে ২৫, ২০২৬

স্পেনের স্কোয়াডে রিয়ালের খেলোয়াড় না থাকা প্রসঙ্গে যা বললেন কোচ

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রক্ষণশীলতার খোলস ভেঙে নারীদের রাজপথে নামাচ্ছে ইসলামী দলগুলো

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কালশীর আগুন

মে ২৫, ২০২৬

১০০ দিনের অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT