চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়েতনামে বড় হার সঙ্গী করে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

র‍্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের সঙ্গে শুরুতেই গোল হজম করে চাপে পড়ে বাংলাদেশ। পরে আর ঘুরে দাঁড়াতে পারেননি হামজা চৌধুরী-শমিত সোমরা। শুরুর একাদশে বংশোদ্ভূত পাঁচ ফুটবলার হামজা চৌধুরী, শমিত সোম, জায়ান আহমেদ, তারিক কাজী ও ফাহমিদুল ইসলামকে রেখেছিল বাংলাদেশ। তবে সফল হতে পারলেন না কোচ হাভিয়ের ক্যাবরেরা। প্রথমার্ধে ৩ গোল হজমের পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কোন গোল শোধ করতে পারেনি লাল-সবুজের দলটি। ৩-০ গোলের বড় হারে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি সারল বাংলাদেশ।

‎হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে বৃহস্পতিবার ভিয়েতনামের হয়ে প্যাম চুন মান, নগুয়াইন হাই লং গোল দুটি করেন। স্বাগতিকদের অপর গোলটি আসে বাংলাদেশের জায়ান আহমেদের অবদান থেকে, নিজেদের জাল রক্ষা করতে গিয়ে উল্টো বল জালে পাঠিয়ে দেন জায়ান আহমেদ।

শুরুতেই চাপে পরে যায় বাংলাদেশ। ভিয়েতনামের ডিফেন্ডার শুয়ং তিয়েন আইনের কর্নার থেকে শট নেয়ার চেষ্টা করেন পাম তুন হাই। কিন্তু তিনি বলের নাগাল পাওয়ার আগেই বিপদমুক্ত করতে গিয়ে জায়ান আহমেদ উল্টো নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন। ম্যাচের ৮ মিনিটেই প্রথম গোল হজমের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিয়েতনামের প্যাম চুন মান। কর্নার থেকে উড়ে আসা শুয়ং তিয়েনের বাঁকানো শট হেডে জালে জড়ান এই লেফটব্যাক। ৩১ মিনিটে নগুয়াইন হাই লংয়ের শট দারুণ প্রচেষ্টায় থামিয়ে দেন গোলকিপার মেহেদী।

৩৮ মিনিটে আর থামানো যায়নি হাই লংকে। একেবারে কোনাকুনি শটে স্কোরলাইন ৩-০তে নেন ভিয়েতনামের এই মিডফিল্ডার। বিরতির আগ পর্যন্ত স্বাগতিকরা বেশ কয়েকবার আক্রমণে গেলেও লাল-সবুজদের ডিফেন্ডাররা নিজেদের জাল রক্ষা করেন।

বিরতির পর অবশ্য বেশ কয়েকবার আক্রমণে যাওয়ার চেষ্টা করে বাংলাদেশ। তবে সফলতা আসেনি একটিতেও। অন্যদিকে ভিয়েতনামও আর কোন গোলের দেখা পায়নি। শেষপর্যন্ত ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

Reneta

‎‎ভিয়েতনামের সঙ্গে খুব একটা ম্যাচ খেলেনি বাংলাদেশ। এ ম্যাচের দুদলের তিন সাক্ষাতের দুটি হয়েছে ড্র, অন্যটিতে জয় ভিয়েতনামের। দুদল সর্বশেষ মুখোমুখি হয়েছে দুই যুগ আগে বিশ্বকাপ বাছাইয়ে।

‎‎৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। যদিও ‎এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আগেই শেষ হয়ে গেছে লাল-সবুজদের। বাছাইপর্বে এপর্যন্ত পাঁচ ম্যাচে একটি জয় বাংলাদেশের, সেটি গত নভেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে। অন্য চার ম্যাচে দুই জয়, দুই ড্র। সব মিলিয়ে বাংলাদেশের পয়েন্ট ৫।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামালফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচবাফুফেবাংলাদেশভিয়েতনামলিড স্পোর্টসশমিত সোমহামজা
শেয়ারTweetPin1

সর্বশেষ

সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা, ধাক্কাধাক্কি

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ৬, ২০২৬

বিনা টিকিটে বড়পর্দায় রইদ-মাস্তুলসহ ৬ সিনেমা দেখার সুযোগ!

আগস্ট ৬, ২০২৬

নতুন কুঁড়ির আদলে প্যারা স্পোর্টসের আয়োজন করতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬
ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT