আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আবারও কংগ্রেস নির্বাচনে জয়ী মুসলিম নারী রশিদা তালিব

যুক্তরাষ্ট্রে আবারও কংগ্রেস নির্বাচনে জয়ী মুসলিম নারী রশিদা তালিব

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগানের ১২তম কংগ্রেসনাল থেকে রিপাবলিকান প্রার্থী জেমস ডি হুপারকে পরাজিত করে মার্কিন প্রতিনিধি পরিষদে পঞ্চম মেয়াদে জয়লাভ করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর)  এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

রাশিদা তালিব হলেন একজন মার্কিন রাজনীতিবিদ এবং আইনজীবী। যিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে মিশিগানের ১২তম কংগ্রেসনাল জেলার প্রতিনিধিত্ব করছেন।

তিনি ডেট্রয়েটে ফিলিস্তিনি অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী।

রাশিদা ডেমোক্রেটিক পার্টির একজন প্রগতিশীল নেতা এবং ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সদস্য। তিনি কংগ্রেসে প্রগতিশীল নারী আইনপ্রণেতাদের একটি গ্রুপ “দ্য স্কোয়াড” -এর অন্যতম সদস্য।

তিনি মূলত শ্রমিক শ্রেণির অধিকার, সর্বজনীন স্বাস্থ্যসেবা পরিবেশগত ন্যায়বিচার, ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং ফিলিস্তিনিদের অধিকার ও ইসরায়েল নীতি নিয়ে সোচ্চার ভূমিকা পালন করেন।

ফিলিস্তিনি বংশোদ্ভূত রশিদা তালিব মার্কিন কংগ্রেসের ইতিহাসে প্রথম নির্বাচিত ফিলিস্তিনি-আমেরিকান নারী। তিনি ২০১৮ সালে প্রথমবার কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন।

ফিলিস্তিনি বংশোদ্ভূত মুসলিম কংগ্রেস সদস্য রাশিদা তালিব পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ফিলিস্তিনিদের অধিকার এবং গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচনায় সোচ্চার ছিলেন।

বিষয়:কংগ্রেস নির্বাচন ডেমোক্রেটিক প্রার্থী ফিলিস্তিনি বংশোদ্ভূত মিশিগান অঙ্গরাজ্যে মুসলিম নারী রশিদা তালিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…