ফুটবল

সাফের সংবাদ সম্মেলনে আসিয়ান কাপ, কোচ বললেন বাস্তববাদী হতে

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

সাফের সংবাদ সম্মেলনে আসিয়ান কাপ, কোচ বললেন বাস্তববাদী হতে

সাফ চ্যাম্পিয়নশিপের আগে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন। অন্যসব কোচ ও অধিনায়ককে খুব বেশি প্রশ্নের উত্তর দিতে হয়নি। বাংলাদেশ কোচ থমাস ডুলি ও অধিনায়ক তপু বর্মণ আসার পর সবচেয়ে বেশি সময় প্রশ্নের উত্তর দিতে হল। ঘুরেফিরে আবারও আসিয়ান কাপে বড় ব্যবধানে পরাজয়ের কথাই উঠল। 

বাংলাদেশ কোচ থমাস ডুলি বিষয়টি নিয়ে কিছুটা বিরক্ত হলেন। তবুও দিলেন উত্তর। বললেন, বিষয়টি মোটেও হতাশার নয়। তারচেয়ে বরং আমাদের বাস্তববাদী হতে হবে।

সংবাদ সম্মেলনে আসিয়ান কাপের বিষয়টি আসার পর ডুলি বললেন, ‘দেখুন, সহজ কথায় এটা এতই সহজ? জানেন কী ভুটান, ইন্দোনেশিয়া সেই সময়ে ব্যক্তিগতভাবে কতটা ভালো ছিল এবং এই খেলায় তাদের কী অর্জন করার ছিল? যদি একটুও বোঝেন যে ফুটবল কী, তবে এটি কোন হতাশা নয়, এটি হল বাস্তব।’

‘এটি বাস্তবতা। তাদের পক্ষে যতটা সম্ভব গোল করা দরকার ছিল, তারা করেছে। তারা বছরে চার মিলিয়ন ডলার আয় করছে, আর আমরা আয় করছি কত, বছরে দশ হাজার বা পাঁচ হাজার। খেলায় মানের মধ্যে একটা পার্থক্য আছে।’

এরপর ভারতের আসিয়ান কাপে না খেলা প্রসঙ্গ টেনে ডুলি বলেন, ‘আপনাদেরকে বর্ডারের ওপারে তাকিয়ে দেখা উচিত। ভারত তাদের দল সম্পর্কে কী বলছে। ভবিষ্যতের জন্য এটি (ব্রাজিল-উরুগুয়ে) আমাদের জন্য খুবই মূল্যবান ছিল। আমরা তা থেকে শিখতে পারি।’

‘কিন্তু আমাদের টুর্নামেন্টটি খেলতে হয়েছে। কারণ আমাদের অন্যকোথাও খেলার সুযোগ ছিল না। তাই তখন আমাদের এটিকে ইতিবাচকভাবে দেখতে হবে এবং আমরা তা থেকে শিখতে পারি। আপনাদের মতো আমিও এই টুর্নামেন্ট জিততে চাই।’

বিষয়:আসিয়ান কাপ ডুলি বাংলাদেশ ভারত ভুটান সাফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…