চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন না হলে ফুটবলে নিষিদ্ধ হবে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ২৪, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ ওঠায় আগেই ফিফা থেকে নিষেধাজ্ঞার হুমকির মুখে পড়েছে ভারত। ফিফা এবং এএফসি কর্মকর্তাদের চার সদস্যের কমিটি দেশটির ফুটবলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে সফর করেছে। সেই কমিটি নির্বাচিত সদস্যদের দ্বারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) গঠনের সময়সীমাও বেধে দিয়েছে।

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনায় কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) দ্বারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) পরিচালিত হচ্ছে। ফিফা এবং এএফসির কমিটি সিওএকে নির্ধারিত সময়, তথা ১৫ সেপ্টেম্বরের ভেতর নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে।

নির্দেশনা অনুযায়ী, নীতিনির্ধারকদের আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় ফেডারেশনের গঠনতন্ত্র অনুমোদন করতে হবে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে এআইএফএফ’র নির্বাচন সম্পন্ন করতে হবে। ব্যর্থ হলে ভারত ফিফা থেকে নিষিদ্ধ হতে পারে। তাই সময়সীমার মধ্যে সকল প্রক্রিয়া কঠোরভাবে মানতে বলেছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের সাধারণ সম্পাদক উইন্ডসর জন।

Banglabid

আগামী অক্টোবরে ভারতের মাটিতে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের আসর বসার কথা রয়েছে। ফিফার নিষেধাজ্ঞা এলে বিশ্বকাপের আয়োজনও অন্যদেশে সরিয়ে নেয়া হবে।

গত মাসে ভারতের সুপ্রিম কোর্ট একটি নতুন গঠনতন্ত্র প্রণয়ন জন্য এবং নির্বাচন আয়োজনের জন্য প্রশাসকদের তিন সদস্যের কমিটি (সিওএ) নিযুক্ত করেছে। শুনানির পরের তারিখ ২১ জুলাই। সুপ্রিম কোর্ট সবুজ সংকেত দিলে সাত দিনের মধ্যে নতুন গঠনতন্ত্র অনুমোদন হবে বলে আশা করছে দেশটির ফুটবল অঙ্গন।

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনায় কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) দ্বারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) পরিচালিত হওয়ার বিষয়টি ফিফার আইন অনুযায়ী স্পষ্টভাবে হস্তক্ষেপ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এআইএফএফএএফসিফিফাভারতলিড স্পোর্টসসিওএ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT