চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফার নিষেধাজ্ঞা বাড়ল সোহাগের, অর্থ জরিমানা সালাম মুর্শেদীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ণ ২৩, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
সোহাগের নিষেধাজ্ঞা বাড়ল, সালাম মুর্শেদীর অর্থ জরিমানা. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্থিক অসঙ্গতির দায়ে ফিফার শাস্তি পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ৫ কর্মকর্তা। যাদের মধ্যে রয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

বাফুফের আর্থিক বিষয়াদি নিয়ে তদন্ত করে অনিয়ম ও দুর্নীতির দায়ে আবু নাইম সোহাগকে আগে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা। এবার এক বছর বাড়িয়ে তাকে তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। পাশাপাশি তাকে ২০ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ লাখ টাকা) জরিমানা করা হয়েছে।

সোহাগ ছাড়া আরও কয়েকজনের ওপর তদন্ত অব্যাহত রেখেছিল সংস্থাটি। বৃহস্পতিবার বিবৃতিতে তদন্তের রায় প্রকাশ করেছে ফিফা। আর্থিক অসঙ্গতি ও ফিফার কমপ্ল্যায়ন্স সঠিকভাবে ফেডারেশন পূরণ করতে না পারার দায়ে সোহাগ ছাড়াও শাস্তি পেয়েছেন বাফুফের অর্থ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী, বাফুফের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা মিজানুর রহমান।

সালাম মুর্শেদীকে ১০ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। একইসঙ্গে আবু হোসেন ও মিজানুর রহমানকে ১০ হাজার সুইস ফ্রাঁ করে জরিমানা ও ২ বছরের জন্য ফুটবল সংক্রান্ত কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে ফিফা।

এছাড়া বাফুফের ক্রয় ও স্টোর কর্মকর্তা ইমরুল হাসান শরীফকে ভবিষ্যতে এ ধরনের কোনো অপরাধের সঙ্গে নিজেকে যুক্ত না করার বিষয়ে সতর্ক করে করেছে ফিফা। পাশাপাশি ফিফার তত্ত্বাবধানে এ সংক্রান্ত প্রশিক্ষণের নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে বাফুফেকে দেয়া ফিফা তহবিলের অর্থ খরচে জালিয়াতি ধরা পড়েছিল ফিফার তদন্তে। ২০২৩ সালের এপ্রিলে আর্থিক জালিয়াতির অভিযোগে আবু নাঈম সোহাগকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জরিমানানিষেধাজ্ঞাফিফাবাফুফেলিড স্পোর্টসসালাম মুর্শেদীসোহাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT