চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি সব ‘বৈষম্যমূলক’ আচরণের বিরোধী, বলছেন আর্জেন্টাইন তারকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

কোপা আমেরিকার ফাইনালের পর আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। দেখা যায় ফ্রান্স দলে থাকা আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে আর্জেন্টিনার ফুটবলাররা গান গাইছেন। যা নিয়ে বিশ্বজয়ী খেলোয়াড়দের বিরুদ্ধে ‘বর্ণবাদী এবং বৈষম্যমূলক’ আচরণের অভিযোগ ওঠে। গানে অবশ্য খারাপ কোনো উদ্দেশ্য পাননি চেলসিতে ফের্নান্দেজের কোচ এনজো মারেসকা।

ফের্নান্দেজের কাণ্ড নিয়ে মারেসকা বলেছেন, ‘আমার মনে হয় না এর পেছনে কোনো বাজে উদ্দেশ্য ছিল। সুতরাং, শুরু থেকে দেখলে বিষয়টি খুবই সোজা। ভুল স্বীকার করে ওই খেলোয়াড় ইতিমধ্যে বার্তাও দিয়েছে।’

‘ক্লাবও একই কাজ করেছে। সুতরাং বিষয়টি নিয়ে খুব বেশি কথা বলার নেই। এ বিষয়টি নিয়ে আমি বলতে পারি, তারা তরুণ এবং ভালো উদ্দেশ্য রয়েছে। তারা ভালো মানুষ, ভালো ব্যক্তি, ভালো মনুষ্যত্ব। তাদের আসলে খারাপ উদ্দেশ্য নেই।’

ক্লাবের প্রতিক্রিয়া ও সতীর্থ ফ্রান্সের ফুটবলাররা মনোক্ষুণ্ণ হওয়ায় ক্ষমা চেয়ে ফের্নান্দেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘গানটির ভাষা অত্যন্ত আপত্তিকর হলেও ওই শব্দগুলো আমার বিশ্বাস ও চরিত্রকে প্রতিফলিত করে না। আমি সকল ধরনের বৈষম্যমূলক আচরণের বিরোধী এবং কোপা আমেরিকার শিরোপা জয়ের উদযাপনে আমি যেভাবে ধরা পড়েছি তার জন্য ক্ষমাপ্রার্থী।’

গানের কথাগুলো ছিল এমন- ‘তারা ফ্রান্সের হয়ে খেলে, কিন্তু তাদের বাবা-মা অ্যাঙ্গোলা থেকে এসেছে। তাদের মা ক্যামেরুন থেকে, তাদের বাবা নাইজেরিয়া থেকে এসেছে। কিন্তু তাদের পাসপোর্টে ফরাসি লেখা আছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাকোপা আমেরিকাচেলসিফের্নান্দেজফ্রান্সমারেসকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসরায়েলের সঙ্গে আলোচনায় কারামের নেতৃত্বে লেবানন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

এপ্রিল ২১, ২০২৬

সাতসকালে ভূমিকম্পে কাঁপল দেশ

এপ্রিল ২১, ২০২৬

সারা দেশে একযোগে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT