ফুটবল

শিল্টনের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি এখন এক ব্রাজিলিয়ানের

ব্রাজিলিয়ান ফুটবলারের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মারাকানায় মঙ্গলবার ক্লিন শিট তোলেন ফ্যাবিও

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইংলিশদের সাবেক গোলরক্ষক পিটার শিল্টনের রেকর্ড ভেঙেছেন ফ্লুমিনেন্স গোলরক্ষক ফ্যাবিও ডেভিনসন লোপেজ মিশেল। পেশাদার ফুটবলে ১৩৯১ ম্যাচ খেলেছেন ব্রাজিলিয়ান ফ্যাবিও। ফ্লুমিনেন্সের দাবি, তিনিই এখন বিশ্বের সবচেয়ে বেশি ম্যাচে অংশ নেয়া ফুটবলার।

গিনেস বিশ্বরেকর্ডের তথ্য, পিটার শিল্টন ১৩৯০ ম্যাচ খেলে অবসরে গেছেন। যদিও তার মতে আরও তিনটি ম্যাচ কম খেলেছেন। এজন্য গিনেস রেকর্ড ১৩৮৭/১৩৯০ দুটোই রেখেছে। ৭৫ বর্ষী শিল্টন ক্লাব ফুটবলে অংশ নিয়েছিলেন ১২৪৯ ম্যাচে। ইংলিশদের হয়ে মাঠে নেমেছিলেন রেকর্ড ১২৫ বার।

ফ্লুমিনেন্সের হয়ে ২৩৫তম ম্যাচে মঙ্গলবার শিল্টনের রেকর্ড টপকান ফ্যাবিও। ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি তার। তবে ফ্যাবিও ১৯৯৭ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী সেলেসাও দলের সদস্য।

ফ্যাবিও ২৮ বছরের ক্যারিয়ারে ব্রাজিলের বাইরের কোন ক্লাবে খেলেননি। খেলেছেন উনায়ো বান্দেরান্তে, অ্যাথলেটিকো পারানেন্স, ভাস্কো দা গামা, ক্রুজেইরো ও ফ্লুমিনেন্স জার্সিতে। ফ্যাবিও গোলরক্ষায় সবচেয়ে বেশি ৯৭৬ ম্যাচে অংশ নিয়েছেন ক্রুজেইরোর হয়ে। ২০০৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্যারিয়ারে ক্লাবটির পাশাপাশি ভাস্কো দা গামার হয়ে খেলেছেন ১৫০ ও উনায়ো বান্দেরান্তের হয়ে ৩০ ম্যাচ।

ব্রাজিলিয়ান গোলরক্ষক গোলের সামনে থেকে বলটি রক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
ফ্লুমিনেন্সের জালে দেয়াল ফ্যাবিও

ফ্যাবিওর রেকর্ডগড়ার দিনে কোপা সৌদামেরিকানার শেষ ষোলোর ম্যাচে কালির বিপক্ষে ২-০তে জয় পায় ফ্লুমিনেন্স। খেলা হয় ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে।

ম্যাচশেষে ক্লিনশিট তোলা ফ্যাবিও বলেছেন, ‘আমরা কিছুসময় বুঝতেই পারি না এমন রেকর্ড ভাঙার গুরুত্ব সম্পর্কে। যা অনেক বছর ধরেই ইংলিশ কিংবদন্তির নামেই ছিল।’

ফ্লুমিনেন্স কোচ রেনাতো গাউচো বলেছেন, ‘ফ্যাবিওর মতো কেউই এতো দীর্ঘসময় ধরে পেশাদারিত্বের সাথে ফুটবল খেলেননি। তিনি এখনো খেলা চালিয়ে যেতে পারবেন। এমন রেকর্ড পরবর্তীতে ভাঙা বেশ মুশকিল।’

যেবছর ব্রাজিলের হয়ে অনুর্ধ-১৯ বিশ্বকাপ জেতেন ফ্যাবিও, সেবছরই গ্লাভস তুলে রাখেন শিল্টন। তিনি প্রথম লেস্টার ইউনাইটেডের হয়ে ক্যারিয়ার শুরু করেন। ফ্যাবিওর মতো শিল্টনও খেলেননি ইংল্যান্ডের বাইরে কোন ক্লাবে।

ফুটবল ম্যাচে দুই খেলোয়াড়ের হেডিং লড়াই, দর্শকরা স্টেডিয়ামে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
১৯৮৬ বিশ্বকাপের ফাইনালে ম্যারাডোনার গোল থামাতে ব্যর্থ কিংবদন্তি শিল্টন

ইংলিশদের হয়ে ১৯৭০ থেকে ১৯৯০ পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন শিল্টন। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ইতিহাসে এখনও সবচেয়ে বেশি ম্যাচ তার। বিশ্বকাপে ১৯৮২, ১৯৮৬ ও ১৯৯০ আসরে ইংলিশদের হয়ে সবচেয়ে বেশি ১৭ ম্যাচ খেলার রেকর্ডটিও তার ঝুলিতে।

এখন খেলছেন এমন ফুটবলারের মধ্যে রেকর্ডের কাছাকাছি আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা রোনালদো এপর্যন্ত ১২৮৩ ম্যাচে নেমেছেন মাঠে।

বিষয়:ক্রিস্টিয়ানো রোনালদো ফ্লুমিনেন্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…