চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

এস কে রাসেল এস কে রাসেল
৩:১৬ অপরাহ্ণ ১৬, মে ২০২৩
অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A
বন্দি ব্যক্তির ছবি, পুলিশ সদস্যদের সঙ্গে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ১৪ বছর বয়সী নিজ কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মোঃ জিল্লুর রহমান(৫৫) কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের মধুরদিয়া এলাকার মৃত আ. মোতালিব ছেলে।

আজ মঙ্গলবার (১৬ মে) ভোর ৩টার সময় সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের মধুরদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

কিশোরগঞ্জ র‍্যাব ক্যাম্পের উপ-পরিচালক কোম্পানি কমান্ডার মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান মঙ্গলবার দুপুর ২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য নিশ্চিত করেছে।

Banglabid

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ২০২২ সালের ৫ নভেম্বর মোঃ জিল্লুর রহমান তার নিজ কিশোরী মেয়েকে নিজ বসত ঘরে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার বিষয়ে কাউকে কিছু না জানানোর জন্য ভিকটিমকে তার পিতা ভয়ভীতি প্রদর্শন করেন। পরবর্তীতে আরও একাধিকবার তাকে ধর্ষণ করে। ভিকটিম আসামির ভয়ে উক্ত ঘটনার বিষয়ে কাউকে কোন কিছু জানায়নি। পরবর্তীতে ভিকটিমের শারীরিক পরিবর্তন ঘটলে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে ভিকটিম তার পরিবারের অন্যান্য সদস্যদের নিকট ধর্ষণের বিষয়টি জানায়। গতকাল সোমবার (১৫ মে) ভিকটিমের বড় ভাই ভিকটিমকে আল্ট্রাসনোগ্রাফি করালে সেখানে ২৭ থেকে ২৮ সপ্তাহের গর্ভবতী রিপোর্ট আসে।

এ ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। একারণে র‍্যার আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরে মঙ্গলবার ভোর ৩টার সময় সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের মধুরদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

র‍্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক কোম্পানি কমান্ডার মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান জানান, মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি তার আপন কিশোরী মেয়েকে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামীকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সমালোচনা পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, খেলোয়াড়রা এসব নিয়ে ভাবে না’

আগস্ট ১৬, ২০২৬

অস্ট্রেলিয়া ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের জয় নিয়ে কী বলছে

আগস্ট ১৬, ২০২৬

মডেল ও অভিনেত্রী রিধির মৃত্যুর নেপথ্যে কী, ঘনিষ্ঠ বন্ধু কারাগারে

আগস্ট ১৬, ২০২৬

১৫ আগস্টের আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

এই জয় শুধু জয় নয়, বিশ্বের জন্যও বার্তা: তামিম

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT