চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে হত্যা মামলায় পিতা-পুত্রসহ ৩ জন গ্রেফতার

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৫:৪২ অপরাহ্ণ ০২, মে ২০২৩
জনপদ, টাঙ্গাইল
A A
পুলিশের সঙ্গে গ্রেফতারকৃত তিন ব্যক্তি, টাঙ্গাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের কালিহাতীতে আবুল হোসেন (৫৬) নামের এক বৃদ্ধকে হত্যার ঘটনায় পিতা-পুত্রসহ তিন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার ২ মে সকালে গাজীপুর জেলার গাছা থানার বোর্ড বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

আটকরা হলেন, কালিহাতী উপজেলার সীমাকাছড়া পালিমা গ্রামের মৃত নয়ন উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৫০), তার ছেলে মো. শরিফ (৩০) ও মৃত জাবেদ আলীর ছেলে মো. মনির (৪৫)।

জানা যায়, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমা সীমাকাছরা গ্রামের মৃত রিয়াজ মন্ডলের ছেলে আবুল হোসেন সেচপাম্প লিজ নিয়ে চাষাবাদ করতেন। গত ২৭ এপ্রিল ভোরে জমি সংক্রান্ত বিরোধে আবুল হোসেনকে ডেকে নেয় প্রতিপক্ষরা। কিছুক্ষণ পর আবুলকে ঘরের বারান্দায় রেখে পরিবারের সদস্যদের ডাক দিয়ে চলে যান তারা। পরে নিহতের স্ত্রী বাইরে এসে দেখে আবুলের হাত মুখ গামছা দিয়ে বাঁধা। মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। এসময় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Banglabid

পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আবুলকে কীটনাশক খাওয়ানো হয়েছে। ওয়াশ করে কীটনাশক বের করে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক আবুলকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্ত্রী মনোয়ারা বেগম মামলা করেন।

টাঙ্গাইলের র‌্যাব ১৪ এর ৩ নং কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, মামলার পর থেকে আসামীরা পলাতক ছিল। পরে গোপন তথ্যের ভিত্তিতে নিহতের চাচাত ভাই ও ভাতিজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। আসামীদের কালিহাতী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউরোপে বিশ্বকাপ সম্প্রচার না করার হুমকি ফিফার

পরবর্তী

বান্নাহর যে নাটক দেখে সিনেমার প্রযোজকরা ডাকছেন!

পরবর্তী
নাটকের দৃশ্যে দুই অভিনেতা হাসিমুখে একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্নাহর যে নাটক দেখে সিনেমার প্রযোজকরা ডাকছেন!

নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ: পুলিশ মোতায়েন

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

আগস্ট ২০, ২০২৬

‘ভারতে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রায় ৮শ’ মার্কিন সেনা হতাহত

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদে নিজের আসনে বসে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন মোহেবি।

পরবর্তী যুদ্ধে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করার হুঁশিয়ারি ইরানের

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT