বিনোদন

ছোটপর্দার দুই তারকা মুখোমুখি হচ্ছেন বড়পর্দায়!

আসছে শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ফারিণ অভিনীত ‘ফাতিমা’ এবং স্পর্শিয়া অভিনীত ‘সুস্বাগতম’

দুটি ছবি, একে অপরের মুখোমুখি দুই অভিনেত্রী, একটি সিনেমার পোস্টার ও একটি বিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাম পাশে সিনেমার পোস্টার, ডান পাশে বিমানবন্দরে এক তরুণী, দুইজনের মুখাবয়ব স্পষ্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আসছে শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুখোমুখি হচ্ছেন ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও স্পর্শিয়া! দুটি আলাদা ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই দুই তারকা।

এরমধ্যে তাসনিয়া ফারিণ অভিনীত ছবির নাম ‘ফাতিমা’, এবং স্পর্শিয়া অভিনীত ছবির নাম ‘সুস্বাগতম’।

সম্প্রতি দুটি ছবিরই ট্রেলার উন্মোচিত হয়েছে। এরমধ্যে ফারিণ অভিনীত ‘ফাতিমা’ ছবিটির ট্রেলার পাচ্ছে বেশ প্রশংসা। ছবিটি ইতোমধ্যে ইরানের বিখ্যাত ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত ও পুরস্কৃত হয়ে আলোচনায়।

ধ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’র শুটিং শেষ হয়েছে প্রায় ছয় বছর আগে। কিন্তু ট্রেলার প্রকাশের পর দর্শক সিনেমাটি নিয়ে বেশ আগ্রহী হয়েছেন। অভিনয়জীবনের শুরুর দিকে এই ছবিতে অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিণ। ইরানে প্রশংসার পাশাপাশি পেয়েছেন পুরস্কারও!

‘ফাতিমা’ ছবিতে ফারিণ ছাড়ও অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাই, আয়শা মনিকা প্রমুখ। ছবিটি পরিবেশনা করছে বঙ্গ।

অন্যদিকে ‘সুস্বাগতম’ পরিচালনা করেছেন শফিকুল আলম। বনবীথি মুভিজ প্রযোজিত এ সিনেমায় স্পর্শিয়ার নায়ক নিরব। সিনেমাটি প্রেমের হলেও একজন নারীর বিমানের পাইলট হওয়ার স্বপ্নকে ঘিরে। যে গল্প শহর ও গ্রাম থেকে উঠে এসেছে।

বিষয়:অভিনয় ফাতিমা ফারিণ বড়পর্দা সিনেমা স্পর্শিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…