বিনোদন

‘টাইগার থ্রি’-এর হলে অনাকাঙ্ক্ষিত ঘটনা, আতঙ্কিত দর্শক!

অগ্নিকাণ্ডের দৃশ্য, দর্শক আতঙ্কিত, সিনেমা হলে আগুন লেগেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা হলে অগ্নিকাণ্ডের ঘটনা, দর্শক আতঙ্কিত হয়ে পালাচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা ব্যর্থ হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘টাইগার থ্রি’ এর শো চলাকালীন হলের মধ্যে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘটনার ফুটেজ ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে।

গতকাল ছিল দিওয়ালি। উৎসবের দিন সালমানের ছবি দেখতে গিয়ে আতঙ্কে সময় কেটেছে কিছু দর্শকের। হলের মাঝেই সালমানের কিছু ভক্ত বাজি ফাটাতে শুরু কয়রে। তীব্র শব্দ ও ধোয়ায় মুহূর্তেই হলে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ঘটনার আকস্মিকতায় অনেকেই এতটা ভয় পেয়ে যান যে বেরিয়ে আসেন হল থেকে। ধাক্কাধাক্কি, হুড়োহুড়িতে আহত হন অনেকেই।

শুধু এক জায়গায় নয়, একাধিক হলে সালমান ভক্তরা ঘটিয়েছেন এমন ঘটনা। এসব ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

এর আগেও অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ ছবিটি যখন ২০২১ সালে মুক্তি পেয়েছিল তখনও এক ঘটনা ঘটেছিল। সেইবার সালমান খান নিজে তার ভক্তদের নিষেধ করেছিলেন এরকম ঘটনা আর না ঘটানোর জন্য।

‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার থ্রি’। ২০১২ সালে প্রথম মুক্তি পায় ‘এক থা টাইগার’। এরপর ২০১৭ সালে আসে ‘টাইগার জিন্দা হ্যায়’।

‘টাইগার থ্রি’ ছবিতে ‘পাঠান চরিত্রে দেখা গেছে শাহরুখকে। শুধু তাই নয়, ‘ওয়ার’-এর ‘কবির’ চরিত্রে দেখা মিলেছে হৃতিকেরও।

স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার ৩’ পরিচালনা করেছেন মনীশ শর্মা। সিনেমায় সালমান এবং ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ভিলেনের চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

বিষয়:টাইগার থ্রি সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…