ফুটবল

এখন ট্রেবল জয়ের ব্যাপারে কথা বলা যায়: গার্দিওলা

গার্দিওলা একজন ফুটবল কোচ, তিনি মনোযোগী ও চিন্তাশীল. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলা একজন ফুটবল কোচ, তিনি একটি প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন, পেছনে ম্যানচেস্টার সিটি লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পর এফএ কাপ জিতে ট্রেবল জয়ের ব্যাপারে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছেন পেপ গার্দিওলা। শনিবার রাতে ফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর পর খেলোয়াড়দের উজ্জীবিত করতে এমন বলেছেন ম্যানচেস্টার সিটি কোচ।

আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের বিপক্ষে নামবে ম্যানসিটি। এফএ কাপ ফাইনালের পর স্প্যানিশ কোচ বলেছেন, ‘এখন আমরা ট্রেবল সম্পর্কে কথা বলতে পারি। অবশ্যই, আমাদের এখনও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিততে হবে। আজ আমরা অনেক ভালো খেলেছি আমাদের শহর এবং দর্শকদের জন্য।’

ইপিএল শিরোপা জেতার পর এফএ কাপের ফাইনালে ছিল ম্যানচেস্টার ডার্বি। ম্যাচে কাপের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড করেছেন সিটিজেন অধিনায়ক ইলকাই গুন্ডোয়ান। ১৩ সেকেন্ডের সেই গোলসহ ২-১ ব্যবধানে শিরোপা জিতেছে সিটি।

১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিতলে স্যার অ্যালেক্স ফার্গুসনের পর ট্রেবল জয়ী দ্বিতীয় প্রিমিয়ার লিগ ক্লাবের কোচ হবেন গার্দিওলা।

বিষয়:ইপিএল এফএ কাপ চ্যাম্পিয়ন্স লিগ পেপ গার্দিওলা ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানসিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…