চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গে বুথফেরত সমীক্ষায় মিশ্র চিত্র: কে এগিয়ে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষাগুলো প্রকাশ্যে আসতে শুরু করেছে। এসব সমীক্ষায় দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন পূর্বাভাস, তবে অধিকাংশ ক্ষেত্রেই এগিয়ে রয়েছে বিজেপি। যদিও বেশকিছু সমীক্ষায় শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলেছে।

আনন্দবাজার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। এর আগে ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পায়, যেখানে বিজেপি পেয়েছিল ৭৭টি আসন।

Banglabid

বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপে উঠে এসেছে ভিন্ন ভিন্ন চিত্র। ম্যাট্রিজ়ের সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ১৪৬ থেকে ১৬১টি আসন, আর তৃণমূলের সম্ভাব্য আসন ১২৫ থেকে ১৪০। অন্য দলগুলো পেতে পারে ৬ থেকে ১০টি আসন।

চাণক্য স্ট্র্যাটেজির জরিপে বিজেপিকে আরও এগিয়ে দেখানো হয়েছে। তাদের হিসাবে, বিজেপি ১৫০ থেকে ১৬০টি আসন পেতে পারে, আর তৃণমূলের আসন সংখ্যা থাকতে পারে ১৩০ থেকে ১৪০-এর মধ্যে। অন্যান্যদের জন্য রাখা হয়েছে ৬ থেকে ১০টি আসন।

অন্যদিকে পিপল্‌স পাল্‌স-এর সমীক্ষায় ভিন্ন চিত্র উঠে এসেছে। সেখানে তৃণমূলকে এগিয়ে দেখানো হয়েছে, তাদের সম্ভাব্য আসন সংখ্যা ১১৭ থেকে ১৮৭। বিজেপি পেতে পারে ৯৫ থেকে ১১০টি আসন। এছাড়া কংগ্রেস ১ থেকে ৩টি এবং বামফ্রন্ট শূন্য থেকে একটি আসনে জয় পেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

Reneta

পি-মার্কের সমীক্ষাতেও বিজেপির এগিয়ে থাকার পূর্বাভাস রয়েছে। তাদের মতে, বিজেপি ১৫০ থেকে ১৭৫টি আসন পেতে পারে, বিপরীতে তৃণমূল পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন। এই সমীক্ষায় অন্যান্য দলগুলোর জন্য কোনো আসন ধরা হয়নি।

তবে ভারতের নির্বাচনী অভিজ্ঞতা বলছে, বুথফেরত সমীক্ষা সবসময় বাস্তব ফলাফলের সঙ্গে মেলে না। ফলে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতেই হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাতৃণমূল কংগ্রেসপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনবিজেপিভারত
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বইয়ের সুবাস আর পাতা ওল্টানোর আনন্দে ‘বিশ্ব বইপ্রেমী দিবস’

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

পুলিশে নিয়োগ, আবেদন করা যাবে ৮ম শ্রেণি পাশেই

আগস্ট ৯, ২০২৬

ঢাকার খাবার ঐতিহ্যের স্বাদে যেন ইতিহাসের গল্প বলে

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT