সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

শায়লা ফারজানা
রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা ও দুই শ্যালককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন, রাজধানীর মিরপুরে গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
অভিযানের সময় মনিরুলের এক শ্যালকের স্ত্রীকেও আটক করা হয়; তবে বুকের দুধ খায় এমন শিশুসন্তান থাকায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






