চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রূপকথায় বিশ্বাসী নন ইংল্যান্ড কোচ, স্বপ্নে বিশ্বাস

ইউরো ২০২৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ইংল্যান্ড ফুটবল দলের দুই কোচের বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরো চ্যাম্পিয়নশিপে এপর্যন্ত শিরোপা জেতা হয়নি ইংল্যান্ডের। চলতি আসরের শুরু থেকে খুব বেশি ছন্দেও ছিল না দলটি। সময়ের অন্যতম সেরা তারকাদের নিয়ে ইংল্যান্ডের হতশ্রী ফুটবল সমালোচনার মুখে পড়েছে। সেমিফাইনালে ডাচদের বিপক্ষে ভালো করে ফাইনালে উড়ন্ত স্পেনের সামনে গ্যারেথ সাউথগেটের দল। শিরোপা উঁচিয়ে স্বপ্নপূরণ এখন দলের একমাত্র লক্ষ্য। নানা কথায় দলকে উজ্জীবিত করছেন ৫৩ বর্ষী ইংলিশ কোচ।

জার্মানিতে চলতি ১৭তম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। ৭৪ হাজার দর্শক ধারণ ক্ষমতার বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই।

১৯৯৬ সালের ইউরোর ফাইনালে ইংল্যান্ডের মাটিতে চেক রিপাবলিককে হারিয়ে শিরোপা জিতেছিল জার্মানি। চলতি আসরের ফাইনালে সেই জার্মানিতে স্পেনের মুখোমুখি হবে হ্যারি কেন বাহিনী। ম্যাচের আগের গুরু-শিষ্যের কাছে প্রশ্ন যায় ভাগ্যে বিশ্বাসী কিনা। কারণ এবার ইংলিশদের সামনেও দারুণ সুযোগ জার্মানির মাটিতে শিরোপা উঁচিয়ে ধরার।

জবাবে ৩০ বর্ষী হ্যারি কেন প্রশ্ন এড়িয়ে যান। ইংলিশ ফরোয়ার্ড বলেছেন, ‘আপনিই এটির উত্তর দিতে পারবেন। আপনি যে সময়ের কথা বলছেন সেটি ছিল ’৯৬। যখন আমার বয়স ছিল মাত্র ৩।’

কোচ সাউথগেট অবশ্য সরলভাবে বলেছেন স্বপ্নের কথা। বলেছেন, ‘দেখুন, আমরা শিরোপা জয়ের খুব কাছাকাছি। যদি এমন কিছু ঘটে, সম্ভবত বার্লিনে সবচেয়ে জনপ্রিয় ইংরেজদের একজন হবো, এটি শুধুই আমার কল্পনা। আমি রূপকথায় বিশ্বাসী নই, কিন্তু স্বপ্নে বিশ্বাসী এবং আমরা বড় স্বপ্ন দেখেছি। আমরা শিরোপার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব অনুভব করছি। কিন্তু মাঠের খেলায় সেটি প্রমাণ করেই জিততে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪ইংল্যান্ডজার্মানিলিড স্পোর্টসসাউথগেটস্পেনহ্যারি কেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT